হোম > জাতীয়

নির্বাচনে মোবাইল ব্যাংকিং নজরদারিতে থাকবে

ইসি সানাউল্লাহ

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেনা-বেচা ঠেকাতে মোবাইল ব্যাংকিং নজরদাতিতে থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

সোমবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, ‘ভোট কেনা-বেচা ঠেকাতে এবার প্রত্যেকটি আসনে নজরদারি থাকবে মোবাইল ব্যাংকিং। ৮ ফেব্রুয়ারি থেকে মোবাইল এজেন্টগুলোতে নির্দিষ্ট সময়ে অস্বাভাবিক লেনদেন করলে দ্রুত ব্যবস্থা নিতে সহকারী রিটানিং কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘নির্বাচনে সরকারের পক্ষ থেকে কোনো চাপ থাকবে না। তিনটি মৌলিক পয়েন্ট–স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তা রেখে নির্বাচন পরিচালনা করতে হবে। মাঠ পর্যায়ে নির্বাচন কমিশনের ছয়টি কমিটি কাজ করছে। তাদেরকে তদন্ত ও বিচারিক কাজ করার ক্ষমতা দেওয়া হয়েছে।’

গণভোট প্রসঙ্গে ইসি সানাউল্লাহ বলেন, ‘‘ভোটারদের গণভোটে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে। ‘হ্যাঁ’ আর ‘না’ ভোটে ভোটার তার পছন্দে আগামীর বাংলাদেশ গঠনে ভোট প্রয়োগ করবে।’’

জেলা প্রশাসনের আয়োজনে সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটানিং অফিসার মো. নাজমুল ইসলাম সরকার। সভায় উপস্থিত ছিলেন নির্বাচনের দায়িত্বে থাকা বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরো বোয়িং বিমান কিনবে বাংলাদেশ

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান

সার মজুতের সরকারি হিসাবে গরমিল

দুই ইস্যুতে সংসদে সরকার ও বিরোধীদের বাহাস

চরাঞ্চল ও দুর্গম এলাকার শিক্ষকদের দেওয়া হবে দূরত্বভিত্তিক ভাতা: ববি হাজ্জাজ

কারাগারের ৪ ডিআইজি প্রিজন্সকে বদলি

স্বর্ণালংকার ছিনতাই: বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ দুজন গ্রেপ্তার

গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন আহত

বৃষ্টিতে কমছে গরম, আরও স্বস্তির আভাস

সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন