হোম > জাতীয়

দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

ঘুষ-দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদের মালিক বনে যাওয়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জাহাঙ্গীর আলম ও পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক সহকারী পুলিশ পরিদর্শক মাহাবুব হোসেনের বিরুদ্ধে অনুসন্ধানের কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির উপ-পরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম এ তথ্য জানান। তিনি জানান, ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুদকের কাছে কোনো তথ্য আসলে তা অনুসন্ধান করা হয়। নিয়মমাফিক তাদের বিরুদ্ধেও অনুসন্ধান করা হবে।

উল্লেখ্য, জুলাই গণ-আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার সরকারের আমালে দায়িত্ব পালন করা একাধিক পুলিশ কর্মকর্তার নামে দুর্নীতির অভিযোগ উঠে। পলাতক সাবেক আইজিপি বেনজীর আহমেদ, এসবি প্রধান মনিরুল ইসলাম, ডিবি প্রধান হারুন-অর-রশীদসহ একাধিক পুলিশ কর্মকর্তাদের দুর্নীতির অনুসন্ধান শুরু করে দুদক। এর মধ্যে কয়েকজনের নামে দুদক মামলাও দায়ের করেছে।

সমবায় সমিতিগুলো দুর্নীতির কারণে নষ্ট হয়ে গেছে: রাষ্ট্রপতি

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন

ঢাকায় আসছেন যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবরা

তাহসিফের মৃত্যু,ফরেনসিক ও ভিসেরা রিপোর্টের অপেক্ষা

এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন আবেদনের সময় বৃদ্ধি

জিয়া সেদিন তাহেরের সাথে ক্যান্টনমেন্টের বাইরে গেলে আর ফিরে আসতে পারতেন না : ব্রি. সাখাওয়াত

প্রযুক্তির অগ্রগতির চেয়ে সেবার মানোন্নয়ন জরুরি: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

গণতন্ত্র ও দেশ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মুক্তিযুদ্ধমন্ত্রীর

সেনাসদস্য তিতাসের মৃত্যুতে জাতীয় মানবাধিকার পরিষদের শোক