হোম > জাতীয়

রাজধানীতে পুলিশের গাড়ি ও যাত্রীবাহী বাসে আগুন

স্টাফ রিপোর্টার

রাজধানীর মিরপুরে একটি যাত্রীবাহী বাস ও মোহাম্মদপুরে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। দুটি ঘটনায়ই যানবাহনের কিছু অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি। এসব ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

শনিবার সন্ধ্যায় মিরপুর ১০ নম্বর গোলচত্বরে তিতাস পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাসটির কয়েকটি আসন পুড়ে যায়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, মিরপুর ১০ নম্বর ফায়ার সার্ভিস কার্যালয়ের বিপরীতে চলন্ত একটি বাসে গানপাউডার দিয়ে আগুন দেওয়া হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

অন্যদিকে, শনিবার ভোর ৫টার দিকে মোহাম্মদপুরের বসিলা সড়কে পুলিশ লাইন্সের সামনে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) একটি গাড়িতে আগুন দেওয়া হয়। এতে গাড়িটির কয়েকটি আসন পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।

মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম জানান, ভোরে বসিলা সড়কের পাশে একটি গ্যারেজের সামনে দুটি গাড়ি রাখা ছিল। এর মধ্যে একটি গাড়িতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

এমএমআর

প্রাথমিকে শিক্ষা সমাপ্তির হার বেড়ে ৯০ শতাংশ

অতীত ভুলে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরো গভীর হবে: স্পিকার হাফিজ উদ্দিন

শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে: ধর্মমন্ত্রী

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুনের পর এবার মগবাজারে ককটেল বিস্ফোরণ

আবারো হাতিরঝিলে ইন্টারনেট অফিসে দুর্বৃত্তদের গুলি

রেলযাত্রীদের নিরাপত্তায় সারাদেশে ১৪ প্লাটুন আনসার মোতায়েন

পাকিস্তানের সিন্ধু পার্লামেন্টে স্পিকার হাফিজ উদ্দিনকে ‘বীর বিক্রম’ বলে সম্বোধন

আ.লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও দোসরদের বিচারের দাবি মুসলিম লীগের

স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে সিন্ধের পার্লামেন্টে বিশেষ সম্মাননা

ইসির সঙ্গে ১৫ রাজনৈতিক দলের সংলাপ রোববার