হোম > জাতীয়

জাকসু নির্বাচন নিয়ে গুজবের জবাব দিলেন পিনাকী

আতিকুর রহমান নগরী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। ৩৩ বছর পর আয়োজিত এ ভোট নিয়ে নানা আলোচনা ও সমালোচনায় উত্তাল ছিল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকও। ছড়িয়ে পড়ে বহু গুজব। এরই কয়েকটির জবাব দিয়েছেন লেখক, অনলাইন অ্যাকটিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য।

নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে পিনাকী লিখেন- জাকসু নির্বাচনে নিয়ে গুজব এক, ছাত্রী হলে ছাত্রী সংস্থার ভোট কারচুপি করতে গিয়ে হাতেনাতে ধরা। সাংবাদিক প্রবেশ করলে ঘণ্টা বাজিয়ে সতর্ক করে দেওয়া হয়।

এর জবাবে তিনি লেখেন, মূলত জাহাঙ্গীরনগরে ছাত্রী হলে কোনো পুরুষ প্রবেশ করলে ঘণ্টা বাজানো হয়। এটি যারা সেখানে পড়েন, তাদের সবাই জানেন।

মূলত, এক শিক্ষক কেন্দ্রে প্রবেশ করে গোপন বক্সের কর্নারে একটি ব্যালট পড়ে থাকতে দেখে সেটি নিয়ে প্রশ্ন করেন। যাকে দেখে ছাত্রী সংস্থায় বলা হচ্ছে, তিনি দায়িত্বরত সহকারী প্রক্টর, যিনি হিজাব পরেন।

গুজব দুই, ‘হারু পার্টির’ অভিযোগ জামায়াতে ইসলামীর সমর্থকের প্রতিষ্ঠান থেকে ব্যালট কেনা হয়েছে।

জবাবে তিনি লিখেনÑওই কোম্পানি মূলত বিএনপিরই প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের নাম এইচআর সফট বিডি, যার চিফ এক্সিকিউটিভ অফিসার রোকনুজ্জামান রনি। তার ফেসবুক পোস্টে খালেদা জিয়া, তার আইনজীবী সানাউল্লাহকে প্রমোট, তারেক রহমান ও ড. ইউনূসের ছবি পোস্ট করা আছে।

এর দুই ঘণ্টা আগে আরেক পোস্টে পিনাকী লিখেনÑজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. কামরুল হাসান এ পদে বসার আগে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক ছিলেন। বিএনপি সমর্থিত ভিসি থাকা অবস্থায় ছাত্রদল জাকসু নির্বাচন বর্জন করল। অথচ ভিসি প্রশাসন সাজিয়েছেন। নির্বাচন অফিসার, রিটার্নিং অফিসারÑসবকিছু তার গোছানো।

ছাত্রদলের অবস্থান সঠিক হলে ব্যর্থতার দায় নিয়ে কাল (আজ শুক্রবার) তার ভিসি পদ থেকে পদত্যাগ করা উচিত। সেটি না করলে ছাত্রদলের বয়কট হবে ‘হারু পার্টির’ অভিযোগ ছাড়া আর কিছুই না!

শুধু বক্তৃতা নয়, কাজ দিয়ে মানুষের মন জয় করতে হবে: ধর্মমন্ত্রী

প্রধানমন্ত্রী সালাহউদ্দিন নাকি তারেক রহমান, প্রশ্ন দিলারা চৌধুরীর

রাজধানীতে হোটেল থেকে চীনা নাগরিকের লাশ উদ্ধার

আইনের ফাঁকফোকরের মাদক কারবারি-ছিনতাইকারীদের আটকে রাখা যায় না

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তারের ঘটনায় এইচআরএসএসের নিন্দা

কচুয়া-বেতাগী সেতু বদলে দেবে দক্ষিণাঞ্চলের যোগাযোগ: জামাল

বৃষ্টির মাঝেও দেশজুড়ে ভ্যাপসা গরমের দাপট

জ্বালানি সংকটের জন্য প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

একযোগে ৩৬ এসিল্যান্ড বদলি

সেদিন খালেদা জিয়ার লংমার্চে আওয়ামী সন্ত্রাসী শামীম ওসমানের বাধা, উপেক্ষা করে এগিয়ে যান দেশনেত্রী