হোম > জাতীয়

১২ সিসা ব্যাটারি কারখানা বন্ধ করলো পরিবেশ অধিদপ্তর

স্টাফ রিপোর্টার

বায়ুদূষণের অপরাধে রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়া এবং সাভারের আমিনবাজার এলাকায় ১২টি সিসা ব্যাটারি কারখানা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। শুক্রবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, পরিবেশ অধিদপ্তর ও যাত্রাবাড়ী থানা পুলিশের যৌথ অভিযানে বুধবার (২৭ মার্চ) দিবাগত রাতে কোনাবাড়ির দুটি কারখানা সিলগালাসহ ৬টি কারখানা বন্ধ করা হয়েছে। এসব কারখানায় অবৈধভাবে ব্যাটারি ভেঙে এবং আগুনে গলিয়ে পরিবেশ দূষণ করা হচ্ছিল। এ থেকে সৃষ্ট দূষণের কারণে স্থানীয় বাসিন্দারা শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। অভিযানকালে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারা কারখানার অবস্থান চিহ্নিত করতে সহায়তা করেন এবং গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করেন।

অন্যদিকে, সাভারের আমিনবাজার এলাকায় অবৈধভাবে সিসা পোড়ানোর ছয়টি ভাট্টি (চুল্লিসহ) গুড়িয়ে দেওয়া হয়। এ অভিযানে বাংলাদেশ পুলিশ ও র্যাব সহযোগিতা করে। পরিবেশ অধিদপ্তরের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন অভিযোগকারীরা। অভিযানকালে স্থানীয়দের সচেতন হতে এবং ভবিষ্যতে এ ধরনের দূষণ রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা । কোথাও এমন অবৈধ কারখানা চালুর তথ্য পাওয়া গেলে পরিবেশ অধিদপ্তরকে অবহিত করার অনুরোধ করা হয়। বায়ুদূষণকারী সব ধরনের কারখানা ও কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

মুদির দোকান ও বিউটি পার্লার আসছে ভ্যাটের আওতায়

মাজারে দানের টাকা আসলে কোথায় যায়

রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা দেবে অস্ট্রেলিয়া

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তান প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

স্বাক্ষর জালের অভিযোগে বেবিচক সদস্যের মামলা

ঢাকার কাছাকাছি একের পর এক ভূমিকম্পের উৎপত্তিস্থল, কী বার্তা দিচ্ছে

চীনের দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

রাজধানী থেকে ৬ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার

সাংবাদিকের ওপর হামলায় সিটিজেন ইনিশিয়েটিভের নিন্দা ও উদ্বেগ

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী