হোম > জাতীয়

কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ থাকায় ঢাকার ফ্লাইটসূচি পরিবর্তন

স্টাফ রিপোর্টার

চলমান বৈশ্বিক পরিস্থিতিতে আরব আমিরাত, কুয়েত, বাহরাইন এবং কাতার কর্তৃপক্ষ সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। এর ফলে ঢাকা থেকে পরিচালিত কিছু ফ্লাইটে সময়সূচির পরিবর্তন করা হয়েছে।

বিশেষ করে, শারজাহ, বাহরাইন, কুয়েত, দোহা, আবুধাবি ও দুবাই রুটে যাতায়াতকারী নিম্নোক্ত ফ্লাইটসমূহ নির্ধারিত সময় অনুযায়ী পরিচালনা করা সম্ভব হয়নি—

শারজাহগামী: এয়ার এরাবিয়ার ২টি ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১টি। দুবাইগামী: এমিরেটস এয়ারলাইন্সের ১টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১টি। কুয়েতগামী: জাজিরা এয়ারওয়েজের ২টি। দোহাগামী: কাতার এয়ারওয়েজের ২টি, বাংলাদেশ বিমানের ১টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১টি

উল্লিখিত ফ্লাইটসমূহ পর্যায়ক্রমে পুনঃনির্ধারিত সময়সূচি অনুযায়ী যাত্রা শুরু করেছে। যাত্রীদেরকে নিজ নিজ এয়ারলাইন্সের অফিস বা হটলাইন নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো যাচ্ছে।

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের অন্যান্য গন্তব্যে পরিচালিত ফ্লাইটসমূহ যথারীতি নির্ধারিত সময় অনুযায়ী পরিচালিত হচ্ছে। যাত্রীসাধারণের অসুবিধার জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করছে এবং সকলকে সর্বশেষ তথ্য জানার জন্য সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।

মাদরাসা শিক্ষকদের বদলি, তৃতীয় দফায় নতুন গুগল ফর্ম

বিরোধী দলের ওয়াকআউটের মধ্যেই সংসদে ৩ গুরুত্বপূর্ণ বিল পাস

আরও ১০ সংসদীয় কমিটি গঠন, সভাপতি পদে নেই বিরোধী দল

সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল নিয়ে বিশেষজ্ঞ আলেমদের মতামত নেওয়ার আহ্বান মাওলানা রাব্বানীর

স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করলেন নাহিদ ইসলাম

সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলে শরিয়াহর প্রতিফলন নিশ্চিতের দাবি হেফাজতের

বিরোধী দলের তীব্র আপত্তির মুখে সংসদে সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল পাস

বাংলাদেশে গুগলের স্থানীয় অফিসের আহবান বিটিআরসির

র‍্যাবের বদলে এসআরবি: ক্ষমতা ও জবাবদিহি নিয়ে টিআইবির উদ্বেগ

পিতা-মাতার অবহেলা রোধে সংসদে কোরআনের আয়াত তুলে ধরলেন রুমিন ফারহানা