হোম > জাতীয়

সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা ও স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার

সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি চালকদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি, ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত কার্যক্রমের ওপর সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) ভবনে বিশ্ব দৃষ্টি দিবস ও নিরাপদ সড়ক দিবস উপলক্ষে চালকদের চক্ষু পরীক্ষা ও বিনা মূল্যে চশমা প্রদান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

সড়ক প্রতিমন্ত্রী বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি পরিবহন মালিক, শ্রমিক, চালক, যাত্রী ও পথচারীসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আজকের কর্মসূচি সেই সমন্বিত উদ্যোগেরই একটি অংশ।

তিনি বলেন, আজকের উদ্যোগ ভবিষ্যতে আরো বড় পরিসরে বাস্তবায়ন করা সম্ভব হবে। দেশের বিভিন্ন অঞ্চলের গাড়িচালকদের পর্যায়ক্রমে এ ধরনের চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্যসেবা কার্যক্রমের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।

হাবিবুর রশিদ বলেন, সরকারের লক্ষ্য দেশের সড়ক পরিবহনব্যবস্থা আরো নিরাপদ, সুশৃঙ্খল, আধুনিক ও জনবান্ধব করে গড়ে তোলা। এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সব দপ্তর ও অংশীজনের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।

তিনি বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার। জনগণের কাছে সরকারের দায়বদ্ধতা রয়েছে এবং সেই দায়বদ্ধতা থেকেই সরকার কাজ করছে। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে এবং যার যতটুকু সক্ষমতা রয়েছে, তা পূর্ণাঙ্গভাবে কাজে লাগাতে পারলে দেশের অগ্রযাত্রা আরো এগিয়ে নেওয়া সম্ভব হবে।

প্রতিমন্ত্রী বলেন, সক্ষমতার সীমাবদ্ধতা থাকলেও বিদ্যমান সক্ষমতাকে যথাযথভাবে কাজে লাগানো গেলে সব বাধা অতিক্রম করে ভবিষ্যৎ প্রজন্মের উপযোগী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। একই সঙ্গে যাত্রী, চালক ও সংশ্লিষ্ট সবার জন্য নিরাপদ সড়ক নিশ্চিত করার উদ্যোগও বাস্তবায়ন করা হবে।

তিনি এ কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ভবিষ্যতে আরো ব্যাপকভাবে সড়ক নিরাপত্তায় কাজ করার আহ্বান জানান এবং এ ধরনের উদ্যোগে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

মা-বাবার ধারাবাহিকতায় জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান

‘রেইনবো নেশনের’ স্বপ্ন দেখে বাংলাদেশ, পিছিয়ে থাকবে না কেউ

মাদক ও জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত

সর্বজনীন পেনশনে শরিয়াহ পদ্ধতি, বিনিয়োগ হবে কোথায়

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরো নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

আরো ১১ বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বোয়িংয়ের সঙ্গে ১১ বিমান কেনার চুক্তি সই

ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক

রোহিঙ্গা সংকট পুরো অঞ্চলের জন্য নিরাপত্তা চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা