হোম > জাতীয়

জুলাই জাদুঘর ঘুরে যা বললেন ইউনেস্কোর প্রতিনিধি

স্টাফ রিপোর্টার

জুলাই জাদুঘরের সংগ্রহে এমন কিছু গুরুত্বপূর্ণ নথি ও স্মারক রয়েছে, যা ২০২৪ সালের জুলাই ও আগস্টের সংঘাতময় ঘটনাগুলোর সাক্ষ্য বহন করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি ড. সুসান ভাইজ।

বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। এ সময় তার সঙ্গে ছিল ইউনেস্কো বাংলাদেশের শিক্ষা বিভাগের প্রধান নরিহিদি ফুরুকাওয়া এবং সংস্কৃতি প্রধান কিযী তাহনিন। ইউনেস্কোর প্রতিনিধি দলকে স্বাগত জানান জুলাই জাদুঘরের মহাপরিচালক এহ্‌সান মাহ্‌মুদ।

সুসান ভাইজ জুলাই জাদুঘরের গ্যালারিগুলো ঘুরে দেখে বলেন, জাদুঘরটিতে এমন কিছু গুরুত্বপূর্ণ নথি ও স্মারক সংগ্রহ দেখানো হয়েছে, যা ২০২৪ সালের জুলাই ও আগস্টের সংঘাতময় ঘটনাগুলোর সাক্ষ্য বহন করে।

তিনি আরো বলেন, জুলাই-আগস্টের ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন এবং স্বজন হারিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই দলিলগুলো যথাযথভাবে সংরক্ষণ করা উচিত।

এ সময় মহাপরিচালক এহ্‌সান মাহ্‌মুদের সঙ্গে ইউনেস্কো বাংলাদেশের প্রতিনিধি দলের মতবিনিময় হয়। সেখানে তিনি শিক্ষা, গবেষণা ও ঐতিহ্য বিষয়ে ইউনেস্কোর সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

এ বিষয়ে এহ্‌সান মাহ্‌মুদ বলেন, আমরা জুলাই জাদুঘরকে শুধু পরিদর্শনের জায়গা হিসেবে নয়; বরং একটি ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষা ও গবেষণার ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে চাই। এই কাজ এগিয়ে নিতে ইউনেস্কোর সঙ্গে আমরা যৌথভাবে কাজ করার ব্যাপারে আগ্রহী।

আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকীতে আধিপত্যবাদবিরোধী অঙ্গীকার

এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই

সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান টুকুর

নাগরিকের গোপন তথ্য বিক্রির অভিযোগে চার পুলিশ গ্রেপ্তার

শিক্ষায় বরাদ্দ বাড়াতে হবে, নিশ্চিত করতে হবে অর্থের সঠিক ব্যয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

‘যারা চলে গেছে, তারা আমাদের জন্য রেখে গেছে বেদনার ভার’

মৌসুমি বায়ুর বিদায়লগ্নে দুই দিন বৃষ্টির আভাস, সাগরে লঘুচাপ

নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ

জ্বালানি তেলের দাম বাড়ার ধাক্কায় আবারো ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি