হোম > জাতীয়

ডিআরইউতে ডায়াবেটিস ও জরায়ুমুখ ক্যানসার স্ক্রিনিং ক্যাম্প

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য ওতাঁদের পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় ডায়াবেটিস পরীক্ষা এবং বিনা মূল্যে জরায়ুমুখ ক্যানসার স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকাল ৮টায় ডিআরইউ প্রাঙ্গণে এ ক্যাম্প শুরু হয়। সকাল ১০টা থেকে নারী সদস্য এবং সদস্যদের স্ত্রী ও কন্যাসন্তানদের জন্য বিনা মূল্যে জরায়ুমুখ ক্যানসার স্ক্রিনিং কার্যক্রম পরিচালনা করা হয়। পরে বেলা সাড়ে ১১টায় ক্যাম্পের উদ্বোধন ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজিস্ট অ্যান্ড ডায়াবেটোলজিস্টস অব বাংলাদেশের (এসেডবি) সভাপতি অধ্যাপক ডা. ফরিদ উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন এসেডবির সদস্য ও গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। এ ছাড়া উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. ইন্দ্রজিৎ প্রসাদ, ডা. মাজহারুল ইসলাম সোহেল, ডা. সোহেল খান, ডা. এম এ হালিম খান, ডা. নুরুল আমিন দিপু, ডা. মো. জাহাঙ্গীর আলম, ডা. ফারুক হোসেন, ডা. তাহমিনা ফেরদৌসী, ডা. ফয়সাল আহমেদ ও ডা. খায়রুল ইসলামসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও অতিথিরা।

আলোচকেরা বলেন, আগামী ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। দিবসটি সামনে রেখে ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ ধরনের উদ্যোগ মানুষের মধ্যে সচেতনতা তৈরির পাশাপাশি প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণেও সহায়ক হবে।

বক্তারা বলেন, বর্তমান বিশ্বে ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ৫০ কোটি এবং ২০৩০ সালের মধ্যে তা ৬০ কোটি ছাড়িয়ে যেতে পারে। বাংলাদেশে সত্তরের দশকে ডায়াবেটিসের প্রবণতা ছিল মাত্র ২ শতাংশের মতো, সেখানে আজ তা ঢাকা শহরেই প্রায় ১২ শতাংশ ছুঁয়েছে। এর পাশাপাশি প্রি-ডায়াবেটিসের (ডায়াবেটিসের আগের ধাপ) হার আরও প্রায় ১০ শতাংশ। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, গ্রামাঞ্চলেও এর সামগ্রিক প্রবণতা ৫ থেকে ৮ শতাংশের মতো। আমাদের দেশে গর্ভকালীন ডায়াবেটিসের হার উন্নত বিশ্বের তুলনায় অনেক বেশি। নতুন প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে মেদভুঁড়ির হার বৃদ্ধি এবং শারীরিক পরিশ্রমের প্রতি অনীহার কারণে ডায়াবেটিসের হার দিনে দিনে বাড়তেই থাকবে। এভাবে ডায়াবেটিস বাড়তে থাকলে শুধু এর কারণেই দেশের অর্থনৈতিক ভারসাম্য মারাত্মক চ্যালেঞ্জের সম্মুখীন হবে।

ক্যাম্পে ডিআরইউ সদস্য ও তাঁদের পরিবারের সদস্যসহ দুই শতাধিক সাংবাদিক ও সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য উপস্থিত হন।

অনুষ্ঠানে ডিআরইউর সহসভাপতি মেহদী আজাদ মাসুম, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়া, কল্যাণ সম্পাদক রফিক মৃধা, কার্যনির্বাহী সদস্য মাহফুজ সাদি ও সুমন চৌধুরীসহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

কৃষিতে জলবায়ু অর্থায়ন পৌঁছাচ্ছে না ক্ষুদ্র কৃষকের হাতে

মালয়েশিয়ায় যেতে অভিবাসন ব্যয় নির্ধারণ, অতিরিক্ত টাকা নিলে ব্যবস্থা নেবে সরকার

ডিসেম্বরের আগে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ

আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ

ফুচকার টকে বিষাক্ত ইন্ডাস্ট্রিয়াল সাইট্রিক অ্যাসিড

অব্যবস্থাপনায় মুখ ফেরাচ্ছেন পর্যটকেরা

শাহজালালে ১৮৯ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২৩ হাজারের বেশি যাত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সারের ডিলার নিয়োগ নিয়ে সংসদে হট্টগোল

বাংলাদেশ রুটে বিমান ভাড়া কমানো ও যাত্রীসেবার মান বাড়ানোর নির্দেশ বেবিচকের