হোম > জাতীয়

ঈদে ট্রেনের আগাম টিকেট ১৪ মার্চ থেকে, শতভাগ অনলাইনে

স্টাফ রিপোর্টার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনে আগাম টিকেট আগামী ১৪ মার্চ থেকে বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান। রোববার ঢাকার বিদ্যুৎভবনে ঈদযাত্রা সামনে রেখে এক বৈঠক শেষে এ কথা জানান তিনি। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এবার শতভাগ টিকেট পাওয়া যাবে অনলাইনে।

আগামী ১৪ মার্চ বিক্রি করা হবে ২৪ মার্চের, ১৫ মার্চ বিক্রি হবে ২৫ মার্চের, ১৬ মার্চ বিক্রি হবে ২৬ মার্চের, ১৭ মার্চ বিক্রি হবে ২৭ মার্চের, ১৮ মার্চ বিক্রি হবে ২৮ মার্চের, ১৯ মার্চ বিক্রি হবে ২৯ মার্চের এবং ২০ মার্চ বিক্রি হবে ৩০ মার্চের ঈদযাত্রার টিকেট। ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিলের টিকেট বিক্রি করা হবে।

এবার ঈদযাত্রা সহজ করতে পাঁচজোড়া বিশেষ ট্রেন চালবে। এগুলো হলো- চট্টগ্রাম-চাঁদপুর রুটে চাঁদপুর ঈদ স্পেশাল, ঢাকা দেওয়ানগঞ্জ রুটে দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল, ভৈরববাজার কিশোরগঞ্জ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল, ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল এবং জয়দেবপুর-পার্বতীপুর রুটে পার্বতীপুর ঈদ স্পেশাল চালু করা হবে।

এছাড়া ঈদযাত্রা উপলক্ষে ট্রেনগুলোতে বাড়তি ৪৪টি কোচ বা বগি যুক্ত করা হবে বলেও রেল কর্তৃপক্ষ জানিয়েছে। একজন যাত্রী অগ্রিম যাত্রা ও ফেরতযাত্রার জন্য অনলাইনে সর্বোচ্চ একবার করে টিকেট কিনতে পারবেন। প্রতিবার সর্বোচ্চ চারটি টিকেট কেনা যাবে। কোনো টিকিট রিফান্ড করা যাবে না। যাত্রীদের অনুরোধে যাত্রার দিন মোট আসনের সর্বোচ্চ ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকেট বিক্রি করা হবে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের পরের আন্তঃনগর ট্রেনের আগামী ৩ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি করা হবে ২৪ মার্চ; ৪ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি করা হবে ২৫ মার্চ; ৫ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি করা হবে ২৬ মার্চ; ৬ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি করা হবে ২৭ মার্চ; ৭ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি করা হবে ২৮ মার্চ; ৮ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি করা হবে ২৯ মার্চ এবং ৯ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি করা হবে ৩০ মার্চ।

২৭ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সময়ের মধ্যে কোনো আন্তঃনগর ট্রেনের সপ্তাহিক ছুটি থাকবে না।

আন্তঃমন্ত্রণালয় সভায় রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহসানুল হক উপস্থিত ছিলেন।

৬০ কোটি টাকার লেনদেন, পলাতক নঈম নিজাম ও স্ত্রী ফরিদার বিরুদ্ধে মামলা

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সম্মানির চেয়ে বেশি বেতন সচিবদের, কার কত

সৌরবিদ্যুৎসহ বিকল্প জ্বালানি ব্যবস্থায় এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে: এ্যানি

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

সবজি ও শুঁটকিতে ব্যবহার হচ্ছে মাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি কীটনাশক

হজের টাকা জমা নিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ