হোম > জাতীয়

শরীয়তপুরে খোকন দাস হত্যায় গ্রেপ্তার ৩

প্রেস উইং

স্টাফ রিপোর্টার

খোকন দাস। ছবি: সংগৃহীত

শরীয়তপুরের ফার্মেসি মালিক ও বিকাশের এজেন্ট খোকন দাস (৫০) হত্যার ঘটনায় প্রধান তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে র‍্যাব-৮ এবং ইন্ট উইং, ঢাকার দেওয়া তথ্য মোতাবেক র‍্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল কোম্পানি কমান্ডার এএসপি শাহজাহানের নেতৃত্বে এজাহারনামীয় আসামি সোহাগ, রাব্বি ও পলাশকে কিশোরগঞ্জের বাজিতপুর এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহান জানিয়েছেন, মৃত্যুর আগে ভিকটিম খোকন দাস উল্লেখিত আসামিদের নাম বলে গেছেন।

তিনি জানান, ভিকটিম খোকন দাস, পিতা পরেশ দাস, একজন ওষুধ ও বিকাশ ব্যবসায়ী। তিনি ৩১ ডিসেম্বর ২০২৫ রাত আনুমানিক সাড়ে ৯টায় কেহরভাঙ্গা বাজারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলেন।

বাড়ির কাছের তিলই এলাকায় পৌঁছামাত্র তিন-চারজন অজ্ঞাতনামা দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে এবং সঙ্গে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেয়।

হামলাকারীদের মধ্যে কয়েকজনকে চিনে ফেলায় দুর্বৃত্তরা ভুক্তভোগীর শরীর ও মুখে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা করে। ভুক্তভোগীর ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয়রা ভুক্তভোগীকে গুরুতর আহত ও দগ্ধ অবস্থায় উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রওনক জাহান জানান, গ্রেপ্তারকৃতরা স্থানীয়ভাবে বখাটে হিসেবে পরিচিত। তারা নানা ধরনের মাদক সেবন করে বলেও জানা যায়।

এসআই

কবি আল মুজাহিদী মারা গেছেন

ফল উৎসব সংস্কৃতির একটি অংশ: তথ্যমন্ত্রী

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে পুলিশ

দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি

পুলিশের মাঠ পর্যায়ে অজানা ভীতি

বিচিত্র নামের দেশি-বিদেশি ফলের সমারোহ

আইনশৃঙ্খলার অবনতিতে উদ্বেগ বাড়ছে জনমনে

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জ্ঞানভিত্তিক সমাজ গঠনে নিরলস কাজ করছেন জুবাইদা রহমান