হোম > জাতীয়

হজের অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের

স্টাফ রিপোর্টার

বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের বিদ্যমান ঐতিহাসিক, ধর্মীয় ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে আরও সুদৃঢ় করা, বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা বৃদ্ধি এবং তাঁদের সুযোগ-সুবিধা আরও বাড়ানোর লক্ষ্যে দুই দেশের মধ্যে এক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় সৌদি আরবের জেদ্দায় ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরের প্রাক্কালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন।

বৈঠকে বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রী সৌদি আরবের নেতৃত্বের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন এবং পবিত্র হজ ব্যবস্থাপনায় সৌদি সরকারের অসাধারণ উদ্যোগ ও সেবার ভূয়সী প্রশংসা করেন। তিনি বাংলাদেশি হজযাত্রীদের জন্য সৌদি সরকারের অব্যাহত সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দুই দেশের মধ্যে যোগাযোগ ও তথ্য বিনিময় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। মন্ত্রী আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দুই দেশের মধ্যকার ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আগামী দিনে আরও সুদৃঢ় হবে।

অন্যদিকে, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ বাংলাদেশের চমৎকার হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশি হজযাত্রীদের জন্য সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়ে বলেন, “বাংলাদেশের জন্য যা যা করা প্রয়োজন, আমরা তা করব।”

বিশেষ করে, কোনো দেশ তাদের নির্ধারিত কোটা সম্পূর্ণভাবে ব্যবহার করতে না পারলে বা অব্যবহৃত রাখলে, সেই কোটা বাংলাদেশের অনুকূলে বরাদ্দ দেওয়ার বিষয়ে তিনি ইতিবাচক আশ্বাস প্রদান করেন। পাশাপাশি হজ ও ওমরাহ ব্যবস্থাপনা সংক্রান্ত অন্যান্য বিষয়েও সহযোগিতা আরও সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন তিনি।

বৈঠকে সৌদি আরবের পক্ষে উপস্থিত ছিলেন দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান আল মানাখারাহ, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবন দাফের ইবন উবাইয়া এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অন্যদিকে, বাংলাদেশের পক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম; সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন; জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন; কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম ও কনসাল (হজ) মো. মাজহারুল ইসলাম বৈঠকে অংশ নেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, এই বৈঠক বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি বাংলাদেশের হজযাত্রীদের জন্য অতিরিক্ত সুযোগ সৃষ্টি এবং সামগ্রিক হজ ব্যবস্থাপনায় দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজুল-মাহফুজ

প্রধানমন্ত্রীর পাঁচ দাবিতে জামায়াতের সমর্থন, জলবায়ু তহবিলের দুর্নীতিমুক্ত ব্যবহার নিশ্চিতের দাবি

সাইবার সুরক্ষা আইনের অপপ্রয়োগ নিয়ে শঙ্কা, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতের দাবি

জলবায়ু অর্থায়নে শিশুদের অগ্রাধিকার, পৃথক তহবিলের আহ্বান

কর্মক্ষেত্রে বাড়বে ডে-কেয়ার সেন্টার, যুগোপযোগী হচ্ছে শিশু দিবাযত্ন কেন্দ্র আইন: সমাজকল্যাণমন্ত্রী

ময়লা-আবর্জনা পরিষ্কার না রাখলে বাতিল হতে পারে সরকারি কোয়ার্টারের বরাদ্দ

শাহজালাল বিমানবন্দরে ১৯২ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২৩ হাজার যাত্রী

বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় তারেক রহমান

জলবায়ু অর্থায়নে উন্নত দেশগুলোর দায়িত্ব পালনের দাবি

হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আংশিকভাবে চালু হচ্ছে ১৬ ডিসেম্বর