হোম > জাতীয়

সারা দেশে দুই দিন এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা

আমার দেশ অনলাইন

‘হয়রানির’ প্রতিবাদে সারাদেশে দুই দিন সব গ্যাসের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন এলপি গ্যাস ব্যবসায়ীরা। আগামী বৃহস্পতি ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর) দেশব্যাপী সিলিন্ডার বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সেলিম খান। সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, টানা দুই দিন সারা দেশে এলপি গ্যাসের দোকান বন্ধ থাকবে।

সেলিম খান বলেন, গ্যাস সিলিন্ডারের দাম ও সাপ্লাই নিয়ে বারবার হয়রানির শিকার হচ্ছেন ব্যবসায়ীরা। এসবের প্রতিবাদে আগামী বৃহস্পতি ও শুক্রবার সব দোকান বন্ধ থাকবে। এলপি গ্যাস ব্যবসায়ীদের যেসব দাবি দাওয়া আছে, সেগুলো মানা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।

সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসিম অভিযোগ করেন, শুধু ৫টি কোম্পানির হাতে এলপি সিলিন্ডার গ্যাসের বিপণন জিম্মি। তাদের হাত ধরে স্বৈরাচারী কায়দায় এলপি গ্যাসের মূল্য বৃদ্ধির হচ্ছে বলে ক্ষোভ জানান তিনি।

৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ঢাকা থেকে সৌদিগামী ৫৪১৮ যাত্রী

অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে কাজ করবে বাংলাদেশ-ইইউ

বিএনপিকে ভোট দিয়ে ভুল করিনি, প্রধানমন্ত্রীকে হিন্দু নেতারা

রিয়াদ বিমানবন্দরে হুথিদের বর্বরোচিত হামলায় হেফাজতের গভীর শোক

নারীর ক্ষমতায়নে শুধু প্রশিক্ষণ নয়, পরিবারকেও সম্পৃক্ত করতে হবে: ববি হাজ্জাজ

দিল্লির আন্দোলন ভারতের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ

ছাত্রদলের পাহারায় চোরের মতো ক্যাম্পাসে ঢুকেছেন চুয়েটের ভিসি: সাদিক কায়েম

পদত্যাগ করা মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা

বাসস পরিচালনা বোর্ডের নতুন চেয়ারম্যান কবি আবদুল হাই শিকদার

ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য: সমাজকল্যাণ মন্ত্রী