হোম > জাতীয়

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তার আশ্বাস কাতার প্রধানমন্ত্রীর

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানি।

বুধবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে দোহায় তার কার্যালয়ে সাক্ষাৎ গে‌লে এ আশ্বাস দেন তি‌নি।

সাক্ষাৎকালে খলিলুর রহমান কাতারের নেতাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জানান। তিনি কাতারের সঙ্গে বাংলাদেশের সংহতি প্রকাশ করেন এবং এ অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা উন্নয়নে কাতারের গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন, যা বৃহত্তর অঞ্চল ও এর বাইরেও গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন এবং তার দায়িত্ব সফলভাবে পালনের জন্য কাতারের সমর্থন এবং সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা করে কাতারের প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে বর্ণনা করেন এবং আশ্বস্ত করেন যে বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কাতার বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেবে।

খলিলুর রহমান কাতারের প্রধানমন্ত্রীকে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

পরে পররাষ্ট্রমন্ত্রী কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গে সাক্ষাৎ করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

আরো ১৪ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, আক্রান্ত ৬৭১

কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে ফেরত

এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, কমল গ্যাস সরবরাহ

পুলিশে একসঙ্গে ১৩ কর্মকর্তার বদলি-পদায়ন

বিটিআরসির গণশুনানি: ইন্টারনেট ও কলরেট কমানোর বিষয়ে কাজ চলছে

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের জরুরি নির্দেশনা

মিয়ানমারের বিবৃতি কি রোহিঙ্গা সংকট আরও জটিল করে তুলছে

মানুষের কাছে মানসম্মত টেলিযোগাযোগ সেবা পৌঁছে দেওয়ার আহ্বান আইসিটিমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা