হোম > জাতীয়

যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার বৈঠক

স্টাফ রিপোর্টার

ব্রিটিশ হাইকমিশন, ঢাকার সিনিয়র গভর্ন্যান্স অ্যাডভাইজার নিল গান্ধীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক ড. দেলওয়ার হোসেন এবং পরিচালক মো. মনিরুল ইসলাম পাটোয়ারী উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে সুশাসন প্রতিষ্ঠা, রাষ্ট্রের কার্যকারিতা বৃদ্ধি, জনপ্রশাসনকে আরও জবাবদিহিমূলক, তথ্যনির্ভর ও নাগরিককেন্দ্রিক করে গড়ে তোলা, সরকারি সেবা সরলীকরণ, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নারী ক্ষমতায়ন এবং সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচির দ্রুত ও দৃশ্যমান বাস্তবায়নে বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরও জোরদারের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বাংলাদেশের উন্নয়নে যুক্তরাজ্যের দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিএনপির নির্বাচনি ইশতেহারের আলোকে নাগরিককেন্দ্রিক উদ্যোগ, সেবা সরলীকরণ ও জনপ্রশাসন সংস্কার বাস্তবায়নে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন। প্রতিনিধিদলও বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়ন, কার্যকর রাষ্ট্রব্যবস্থা গঠন এবং জনগণের জন্য উন্নত সেবা নিশ্চিত করতে যুক্তরাজ্যের অব্যাহত সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করে।

প্রতিনিধিদলে আরও ছিলেন অ্যাসোসিয়েট ডিরেক্টর (মিডল ইস্ট অ্যান্ড সাউথ এশিয়া) ড্যানিয়েল ব্রিস্টো, অ্যাসোসিয়েট ডিরেক্টর (এশিয়া-প্যাসিফিক) জশ ওয়াইজম্যান, ব্রিটিশ হাইকমিশন ঢাকার গভর্ন্যান্স অ্যাডভাইজার শাহনাজ করিম, চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড লিগ্যাল অ্যাডভাইজার কিম ম্যাককুয়ে, এশিয়া ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজী ফয়সাল বিন সেরাজ এবং কমিউনিকেশনস স্পেশালিস্ট হুইট ম্যাসন।

প্রধানমন্ত্রীর হাত ধরেই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে: প্রতিমন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্পের দুই পাহাড়ে হবে সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী

মহাখালীতে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন

বোরকা-নিকাব নিয়ে উগ্রবাদী আচরণ সহ্য করা হবে না: ডাকসু ভিপি

চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড, চুক্তি সই

শিক্ষামন্ত্রীর সঙ্গে ফিজিক্স অলিম্পিয়াডে পদকজয়ী দলের সাক্ষাৎ

চক্ষু স্বাস্থ্য উন্নয়নে ১৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ঢাবিতে নেকাব পরা ছাত্রীর সঙ্গে যা ঘটেছিল, জানালেন ভুক্তভোগী ও সহপাঠীরা

বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে ১৪৮ এমএমসিএফ গ্যাস

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী