হোম > জাতীয়

প্রস্তাবিত টেলিযোগাযোগ নীতি জাতীয় স্বার্থ ও কর্মসংস্থানের জন্য হুমকি

স্টাফ রিপোর্টার

প্রস্তাবিত ‘টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্স সংস্কার নীতি ২০২৫’ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন টেলিযোগাযোগ খাত সংশ্লিষ্ট অংশীজন ও পেশাজীবীরা। প্রস্তাবিত নীতিমালা বাস্তবায়িত হলে দেশের টেলিকম অবকাঠামো, জাতীয় নিরাপত্তা, ডিজিটাল সার্বভৌমত্ব এবং হাজার হাজার কর্মীর কর্মসংস্থান চরম ঝুঁকির মধ্যে পড়বে বলেও সতর্ক করেন তারা।

বুধবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন খাত সংশ্লিষ্টরা। সাংবাদিক সম্মেলনের আয়োজন করে অ্যাসোসিয়েশন অব আইসিএক্স অপারেটরস অব বাংলাদেশ। লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনটির সাধারণ সম্পাদক লে. কর্ণেল (অব) আমিনুর রহমান।

তিনি বলেন, নীতিমালা বাস্তবায়িত হলে হাজার হাজার পরিবারের জীবিকা হুমকির মুখে পড়বে এবং দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। আমাদের মতো সহস্রাধিক প্রকৌশলী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকের চাকরি হারানোর আশঙ্কা রয়েছে। বিদ্যমান আইএলডিটিএস নীতিমালার আওতায় গড়ে ওঠা দেশীয় প্রতিষ্ঠানগুলো কার্যত টিকে থাকতে পারবে না, যা একটি সম্ভাবনাময় খাতকে ধ্বংসের মুখে ঠেলে দেবে।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী টেলিকম খাতের নিয়ন্ত্রণ মূলত বিদেশি বড় কোম্পানিগুলোর হাতে চলে যাবে যার ফলে ধীরে ধীরে স্থানীয় প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করে বিদেশি কোম্পানিগুলোর নির্ভরতা কমানোর আর কোনো সুযোগ থাকবে না বলেও সতর্ক করেন আমিনুর রহমান।

অ্যাসোসিয়েশন অব আইসিএক্স অপারেটরস অব বাংলাদেশের সাধারণ সম্পাদক বলেন, টেলিকম নেটওয়ার্কে বিদেশি নিয়ন্ত্রণের ফলে দেশের সাইবার নিরাপত্তা দুর্বল হয়ে পড়বে এবং গুরুত্বপূর্ণ জাতীয় তথ্য ব্যবস্থাপনা হুমকির মুখে পড়বে যা আমাদের সার্বভৌমত্বের পরিপন্থী। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, নীতির দুর্বলতা অবৈধ ভিওআইপি কার্যক্রমকে বাড়িয়ে দেয়, যার ফলে সরকার বিপুল রাজস্ব হারায়।

তিনি বলেন, বাংলাদেশের টেলিযোগাযোগ খাত বহু বছর ধরে আইএলডিটিএস পলিসি-এর ভিত্তিতে সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়ে আসছে। এট নীতিমালা দেশীয় অবকাঠামো, কোম্পানি ও হাজার হাজার কর্মীর ভবিষ্যৎ গঠনে মুখ্য ভূমিকা পালন করে আসছে। তাই বর্তমান নীতিমালা বাতিল না করে বরং সময়োপযোগী সংস্কার ও আধুনিকায়নের মাধ্যমে একটি অংশগ্রহণমূলক, দেশীয় প্রতিষ্ঠানবান্ধব ও দীর্ঘমেয়াদে টেকসই নীতিমালা প্রণয়নই হবে দেশের স্বার্থে যথার্থ পদক্ষেপ।

মরণোত্তর জাতিসংঘ পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪