হোম > জাতীয়

আজ থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু, যেভাবে আবেদন করবেন

আমার দেশ অনলাইন

প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য ফের পর্যটন (টুরিস্ট) ভিসা চালু করেছে ভারত। রোববার (২৮ জুন) দুপুরে থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) এই পর্যটন ভিসার আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

জুলাই বিপ্লবের পর ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর নিরাপত্তাজনিত কারণে ভারত এই ভিসা বন্ধ রেখেছিল।

ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দায়িত্ব নেওয়ার পর গত বৃহস্পতিবার এই ঘোষণা দেন। তিনি জানান, পর্যটন ভিসার পাশাপাশি মানবিক কারণে মেডিকেল ভিসা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে দেশের বাকি আইভ্যাক কেন্দ্রগুলোতেও এই সেবা চালু করে ভিসা কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক করা হবে।

অনলাইনে ভিসা আবেদন যেভাবে করবেন: ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন করতে প্রথমে ভারতের অনলাইন ভিসা পোর্টালে যেতে হবে। সেখানে ‘রেগুলার ভিসা অ্যাপ্লিকেশন’ অপশন নির্বাচন করে দেশ হিসেবে বাংলাদেশ এবং ভিসার ধরন হিসেবে ট্যুরিস্ট ভিসা বেছে নিতে হবে। এরপর পাসপোর্ট অনুযায়ী ব্যক্তিগত তথ্য, পাসপোর্টের বিবরণ এবং ভ্রমণসংক্রান্ত তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে। আবেদন সম্পন্ন হলে একটি ওয়েব ফাইল নম্বর বা অ্যাপ্লিকেশন আইডি পাওয়া যাবে। পরবর্তী সব কার্যক্রমের জন্য এটি সংরক্ষণ করতে হবে। একই সঙ্গে নির্ধারিত নিয়ম অনুযায়ী সাদা ব্যাকগ্রাউন্ডের একটি ডিজিটাল ছবি আপলোড করে আবেদনপত্র প্রিন্ট করে তাতে স্বাক্ষর করতে হবে।

ভিসার জন্য আবেদন করতে হলে পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে এবং অন্তত দুটি খালি পৃষ্ঠা থাকতে হবে। আগের কোনো পাসপোর্ট থাকলে সেটিও জমা দিতে হবে।

এমবি

স্বর্ণ চোরাচালানের নিরাপদ করিডোর শাহজালাল

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক: রাষ্ট্রপতি

স্বৈরাচারবিরোধী আন্দোলনে বীরের মতো লড়াই করেছে তারুণ্য শক্তি

১৮ বছর আগের যে মামলায় গ্রেপ্তার হলেন বিদিশা

১৪১ কোটি টাকা আত্মসাৎ: সাবেক ভূমিমন্ত্রীসহ ২৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

কোচিং-টিউশন বাণিজ্য ঠেকাতে আইডিয়ালে বড় রদবদল

২৭ সালে তিস্তা মহাপরিকল্পনার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী: ত্রাণমন্ত্রী

ঢাকা ওয়াসার এমডিসহ শীর্ষ ৪ পদে রদবদল

রংপুরের পুলিশ কমিশনার আবদুল মাবুদকে বদলি