হোম > জাতীয়

গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় দুই অতিরিক্ত পুলিশ সুপার পদায়ন

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ পুলিশের দুই অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ও পদায়ন করা হয়েছে। তাঁদের একজনকে গোপালগঞ্জে এবং অপরজনকে চুয়াডাঙ্গায় পদায়ন করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখার অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খানের স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মো. হেলাল উদ্দিন ভূঁইয়াকে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে, পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমাকে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বদলি হওয়া এই দুই কর্মকর্তাকে আগামী ২৩ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে।

হাজারীবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী নিহত, দগ্ধ ২

জাপানে বাংলাদেশিদের কাজের ব্যাপক সুযোগ রয়েছে: জাপান দূতাবাস

কথায় নয়, কাজে বিশ্বাসী বর্তমান দুদক কমিশন: চেয়ারম্যান

সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জাপানে বাংলাদেশিদের কাজের ব্যাপক সুযোগ, প্রয়োজন ভাষা ও কারিগরি দক্ষতা

বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ৩ সন্ত্রাসীকে শনাক্ত করে মামলা: সাদিক কায়েম

ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন তাকী উসমানী

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

টেকনাফে নিহত সেনা সদস্য তিতাসের পরিবারকে সেনাপ্রধানের আর্থিক সহায়তা

শ্রমিকদের জন্য যৌক্তিক মজুরি নির্ধারণে সরকার আন্তরিক: মাহদী আমিন