হোম > জাতীয়

গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয়, এমন আইন আমরা চাই না

তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ

আমার দেশ অনলাইন

ছবি: ভিডিও থেকে নেওয়া

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেছেন, ‘গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করে,

এমন কোনো আইন করা হবে না। কারো কণ্ঠ দমনের চেষ্টা হবে না।’

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাইবার সুরক্ষা আইন প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা গত ১৭ বছরে দেখেছি, ডিজিটাল নিরাপত্তা আইনসহ কিছু আইন সংবাদমাধ্যম বা সংবাদপত্রকে দমিয়ে রাখা কিংবা তাদের ভয় দেখানোর জন্য ব্যবহার করা হয়েছে। কোনো আইন কোনো একটি উদ্দেশ্যের জন্য তৈরি হয়ে অন্য উদ্দেশ্যে ব্যবহৃত হোক আমরা তা চাই না।

তিনি অরো বলেন, ‘সাইবার সুরক্ষা আইন এমনভাবে প্রণয়ন করা হবে, যাতে ভবিষ্যতে এটি ব্যবহার করে গণমাধ্যম বা কারও কণ্ঠ রোধ করার সুযোগ না থাকে।’

আন্দালিভ রহমান পার্থ বলেন, ‘কীভাবে গুজব এবং বিভ্রান্তিকর কনটেন্ট বন্ধ করা যায়, সেটি নিয়ে কথা হয়েছে। একটি ভালো আইন যেন করা যায় সেই চেষ্টা করছি। এছাড়া গত ১৭ বছরে ডিজিটাল মাধ্যমে এবং সংবাদ মাধ্যমকে গলা টিপে ধরা হয়েছে।’

বর্জ্য ব্যবস্থাপনায় আগ্রহী ব্রিটিশ বিনিয়োগকারীরা

পশ্চিম তীরে ইসরাইলের বসতি নির্মাণ পরিকল্পনার তীব্র নিন্দা বাংলাদেশের

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

স্থানীয় নির্বাচনে যে কোনো দলের প্রার্থী অংশ নিতে পারবেন: প্রতিমন্ত্রী

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

বাড়ছে বাংলা কিউআরে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ

হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা

মানসিক চাপ ও হতাশায় শিক্ষার্থীদের আত্মহত্যার হার বেড়েছে