হোম > জাতীয়

বিদ্যুৎ বিল বিতরণকারীকে ধাওয়া দিল নারী, ভাইরাল ভিডিওর নেপথ্যে কী

আমার দেশ অনলাইন

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিনোদনমূলক বা অভিনীত ভিডিওকে বাস্তব ঘটনা হিসেবে প্রচার করার তথ্য সামনে এসেছে। ফ্যাক্টচেক প্রতিষ্ঠান ‘দ্য ডিসেন্ট’-এর এক অনুসন্ধানে দেখা গেছে, বিদ্যুৎ অফিসের এক কর্মীর বিপাকে পড়ার দৃশ্য দাবিতে সম্প্রতি যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে, তা মূলত একটি অভিনীত কনটেন্ট।

গত ১২ আগস্ট Munnau Molla নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রথম ভিডিওটি পোস্ট করা হয়। অ্যাকাউন্টটিতে নিয়মিত এ ধরনের বিভিন্ন অভিনীত বা স্ক্রিপ্টেড কনটেন্ট প্রকাশ করা হয়ে থাকে।

পরবর্তী সময়ে ভিডিওটির একটি অংশ সংগ্রহ করে বিভিন্ন পেজ ও আইডি থেকে ভিন্ন ক্যাপশনে প্রচার করা হয়। ‘NEWS NOW বাংলা’ ও ‘Showkat Hossain Khan’-সহ কয়েকটি সূত্র থেকে ভিডিওটি শেয়ার করে দাবি করা হয়, ‘বিদ্যুৎ বিলের কাগজ দিতে এসে বিপাকে পড়ল বিদ্যুৎ অফিসের কর্মচারী!’ ক্যাপশনে লেখা হয়, ‘এই কারেন্ট বিল দেন! কারেন্ট থাকে না। কিসের বিল?’

দ্য ডিসেন্টের অনুসন্ধানে দেখা যায়, এটি বাস্তবের কোনো ঘটনা নয়; বরং সচেতনতামূলক বা বিনোদনের উদ্দেশ্যে তৈরি একটি নাট্যাংশ বা অভিনীত ভিডিও। ভিডিওটিকে অসচেতনভাবে বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাস্তব ঘটনা হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

কাঠমান্ডুতে বিমানের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, আটকা ১২৭ যাত্রী

রাজনৈতিক গণতন্ত্র সফল করতে অর্থনীতিরও গণতন্ত্রায়ণ জরুরি: আমির খসরু

এমপিও শিক্ষকদের বদলি আবেদন ২১ আগস্ট শুরু, জমা দেওয়ার সময় কতদিন

কারিগরি ত্রুটিতে কাঠমান্ডু থেকে উড়তে পারেনি বিমান, ভোগান্তিতে শতাধিক যাত্রী

এসএসসির ফল প্রকাশের পর ১০ মৃত্যু, শিক্ষার্থীদের জন্য ৮ দফা সুপারিশ

আ.লীগ সম্পৃক্ততা, নিয়োগের ১৭ দিনের মাথায় সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

লটারির মাধ্যমে গণপূর্তের ৪০৯ প্রকৌশলী বদলি

আগামী দুই-তিন বছরে প্রাথমিক শিক্ষায় দৃশ্যমান পরিবর্তন আসবে: প্রতিমন্ত্রী

ফ্যাসিস্ট আমলের চিকিৎসা পদ্ধতিই বদলে দেব: স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর গণমুখী পদক্ষেপে বদলে যাচ্ছে বাংলাদেশ: মাহদী আমিন