হোম > জাতীয়

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট কবে শুরু, জানালেন বিমানমন্ত্রী

স্টাফ রিপোর্টার

ঢাকা থেকে নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ও বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। ছবি: সংগৃহীত

আগামী বছর ঢাকা থেকে নিউইয়র্কের জন এফ. কেনেডি (জেএফকে) বিমানবন্দরে সরাসরি ফ্লাইট চালুর লক্ষে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বুধবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠকে তিনি এ তথ্য জানান। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিমান চলাচল, উড়োজাহাজ কেনা, বিনিয়োগ এবং পর্যটন খাতের সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

মন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক ক্রমেই বাড়ছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে বসবাসকারী বিপুলসংখ্যক বাংলাদেশির নিয়মিত যাতায়াতের বিষয়টি বিবেচনায় নিয়ে ঢাকা-নিউইয়র্ক সরাসরি আকাশপথ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত।

তবে যুক্তরাষ্ট্রে সরাসরি বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার আগে যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) ‘ইন্টারন্যাশনাল এভিয়েশন সেফটি অ্যাসেসমেন্ট’ (আইএএসএ) কর্মসূচিতে ক্যাটাগরি-১ মর্যাদা অর্জন করতে হবে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী।

এ ছাড়া তিনি জানান, যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ১৪টি উড়োজাহাজ কেনার বিষয়ে ইতোমধ্যে চুক্তি সই করেছে বাংলাদেশ।

এআরবি

অর্ধেকই জানেন না, তারা ডায়াবেটিসে ভুগছেন

ভেজাল ও নকল সার নিয়ে অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান মন্ত্রণালয়ের

আইইবি নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

ঢাকার চার নদীতে দূষণের ৪২৬ স্পট চিহ্নিত: নৌপরিবহন মন্ত্রী

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন, ৩০ টাকা কেজি চাল কিনছেন পোশাকশ্রমিকরা

নুসরাতের বাড়িতে আগুনের কারণ শর্ট সার্কিট নয়: তোজাম্মেল হক

উপকূলীয় সুরক্ষায় ৩৭৪ কোটি টাকা সহায়তা পাচ্ছে বাংলাদেশ

শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি: রাষ্ট্রপতি

প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী