হোম > জাতীয়

ছয় লেন সড়ক, রেললাইন ও সেতু চান বরিশাল বিভাগ সমিতির নেতারা

স্টাফ রিপোর্টার

বরিশাল বিভাগের সার্বিক উন্নয়নে ভাঙা-কুয়াকাটা ছয় লেন সড়ক নির্মাণ, ঢাকা-ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেললাইন স্থাপন, বরিশাল-ভোলা সেতু নির্মাণসহ বিভিন্ন দাবি জানিয়েছেন বরিশাল বিভাগ সমিতি, ঢাকার নেতারা।

বুধবার জাতীয় সংসদ ভবনে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়কালে এসব দাবি তুলে ধরেন সমিতির নেতারা।

বরিশাল বিভাগ সমিতি, ঢাকার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলুর নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধিদল স্পিকারের সঙ্গে এ সাক্ষাৎ করে। এ সময় বরিশাল বিভাগের উন্নয়নে বিভিন্ন অবকাঠামোগত প্রকল্প বাস্তবায়ন এবং ভোলার গ্যাস বরিশাল বিভাগের সর্বত্র সরবরাহের ব্যবস্থা করার বিষয়ে আলোচনা হয়।

প্রতিনিধিদলের পক্ষ থেকে ভাঙা-কুয়াকাটা ছয় লেন সড়ক নির্মাণ, ঢাকা-ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেললাইন স্থাপন, বরিশাল-ভোলা সেতু নির্মাণ, বরিশাল-ভোলা সড়ক নির্মাণ এবং ভোলার গ্যাস বরিশাল বিভাগের সর্বত্র সরবরাহের ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বরিশাল বিভাগের যোগাযোগব্যবস্থা ও সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আলোচনায় গুরুত্ব দেওয়া হয়।

সাক্ষাৎকালে সমিতির নেতারা স্পিকারকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় সমিতির উদ্যোগে শেরেবাংলা এ কে ফজলুল হকের স্মরণে প্রকাশিত স্মরণিকা তাঁর হাতে তুলে দেন।

প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি ও সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শওকত উল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও অনুষ্ঠান আয়োজন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট রুবেল হাওলাদার, সদস্যসচিব ও সমাজকল্যাণ সম্পাদক মো. আবুল কালাম, দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুর রাজ্জাক এবং নির্বাহী সদস্য ও অবসরপ্রাপ্ত জেলা জজ গোলাম কিবরিয়া।

শিক্ষাসহ তিন সচিব পেলেন সিনিয়র সচিবের পদমর্যাদা

২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ

নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

‘আসুন, ডেঙ্গু মশার বংশবিস্তার হতে পারে, এমন জায়গাগুলো পরিষ্কার করি’

নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী

সার্ক পুনরুজ্জীবনে নেপালের সহযোগিতা চাইলেন স্থানীয় সরকারমন্ত্রী

উপকূলে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

সিসা দূষণ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ পরিবেশমন্ত্রীর

ড. ইউনূসকে হেনস্তার নিন্দা, জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি সিটিজেন ইনিশিয়েটিভের

ই-বর্জ্য সঠিকভাবে প্রক্রিয়া না করার অর্থনৈতিক রাজস্ব হারাচ্ছে বাংলাদেশ