হোম > জাতীয়

দেশে ফিরেছেন ১১ হাজার ৬১৩ জন হাজি

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত।

পবিত্র হজ পালন শেষে রোববার পর্যন্ত সৌদি আরব থেকে মোট ১১ হাজার ৬১৩ জন হাজি দেশে ফিরেছেন। এ বছর হজের আনুষ্ঠানিকতা শেষ হয় ২৬ মে।

হজ অফিস সূত্রে জানা গেছে, নির্ধারিত তিনটি বিমান সংস্থার ২৮টি ফিরতি ফ্লাইটে এসব হাজি দেশে পৌঁছেছেন। এর মধ্যে বাংলাদেশ বিমানের ছয়টি, সাউদিয়া এয়ারলাইন্সের আটটি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৪টি ফ্লাইট রয়েছে।

ফিরে আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ২৫৩ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ১০ হাজার ৩৬০ জন দেশে ফিরেছেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আজ সোমবার ১৪টি ফ্লাইটে আরো ৫ হাজার ৬৯৮ জন হাজি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। আগামীকাল আটটি ফ্লাইটে ফিরবেন আরও ৩ হাজার ২৫৪ জন।

ফ্লাইট সূচি অনুযায়ী, আগামী ৩ জুন ১১টি ফ্লাইটে ৪ হাজার ৫১৩ জন, ৪ জুন আটটি ফ্লাইটে ৩ হাজার ২৪৮ জন এবং ৫ জুন সাতটি ফ্লাইটে ২ হাজার ৯২৫ জন হাজি দেশে ফিরবেন।

এদিকে হজ পালনকালে চলতি বছর সৌদি আরবে অন্তত ৪১ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে ২৭ জন পুরুষ ও ১৪ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ৩০ জন এবং মদিনায় ১১ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ১৮ এপ্রিল প্রথম ফ্লাইটের মাধ্যমে হজ কার্যক্রম শুরু হয় এবং ২১ মে তা শেষ হয়। ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে গত ৩০ মে থেকে, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে সেবা দিতে আগ্রহী চার আন্তর্জাতিক প্রতিষ্ঠান

সরকার কেন চাঁদাবাজি-দখল থামাতে পারছে না

ফ্লাইওভারে মুমূর্ষু শিশু, উদ্ধার করে হাসপাতালে নিল পুলিশ

শিশুদের অনলাইন ঝুঁকি ঠেকাতে বৈশ্বিক উদ্যোগের আহ্বান আইসিটি মন্ত্রীর

বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ডিআইজি হুমায়ুন কবিরের ইন্তেকাল

আবাসিক এলাকায় নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণ বন্ধে কঠোর পদক্ষেপের সুপারিশ

পাঁচ বছরে ২ কোটি মানুষকে চক্ষুসেবা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

শিশুর অধিকার রক্ষায় সরকার আন্তরিক: সমাজকল্যাণমন্ত্রী

৪৯তম বিশেষ বিসিএসে ৬৫১ জনের নিয়োগ, যোগদান ১২ অক্টোবর

বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নিতে হবে: আইনমন্ত্রী