হোম > জাতীয়

বিসিএসের লিখিত পরীক্ষার পেছানোর দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

প্রতিনিধি, জবি

ছবি: আমার দেশ

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময় পুনর্নির্ধারণ ও পিএসসি’র সংস্কারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুর বারোটা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ শুরু করে ৪৭ তম বিসিএস এ লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ শিক্ষার্থীরা। এসময় যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে বেলা দুইটা থেকে অবরোধ শিথিল করে শিক্ষার্থীরা। এরপর বেলা তিনটা বিশ মিনিট থেকে পুনরায় পুরোপুরি সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।

রাস্তা অবরোধকারীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৪৬তম আবর্তনের শিক্ষার্থী রায়হান বলেন, আমরা এতদিনে কিছু করিনি, আজকে এই মহাসড়ক অবরোধ করতে বাধ্য হয়েছি। যেখানে অন্যান্য বারে পিএসসি লিখিত পরীক্ষার জন্য ন্যূনতম ছয় (৬) মাস সময় দেয়, সেখানে আমাদের এত অল্প সময়ে লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত এক প্রকারের হঠকারিতা।

আমরা মহাসড়ক অবরোধকালে জনদুর্ভোগের কথা বুঝতে পেরেছি৷ কিন্তু পিএসসি তার এমন হঠকারিতামূলক সিদ্ধান্ত পরিবর্তন না করলে আমাদের উপর করা এই বৈষম্যমূলক আচরণ আমরা মেনে নেবো না। আমরা চাই, আমাদের ন্যায্য দাবি দ্রুততম সময়ের মাঝে মেনে নিয়ে পিএসসি তার সিদ্ধান্তে পরিবর্তন আনুক।

এক পথচারীর সাথে কথা বললে তিনি বলেন, আমরা সকাল বেলা রওনা হয়েছি, বাড়িতে যাব রাজশাহী। এখনো এখানে বসে আছি। ছাত্রদের কন দাবি হলেই রাস্তা অবরোধ করে বসে থাকে ভোগান্তিতে পড়ি আমরা।

উল্লেখ্য, বেলা ৩ টা ২০ থেকে আবারও ২ ঘণ্টা জন্য সড়ক অবরোধ শুরু করে শিক্ষার্থীরা।

ভয়াবহ ডেঙ্গু, আরো সাতজনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ আক্রান্ত

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট কবে চালু, জানালেন বিমানমন্ত্রী

আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক করে সম্পত্তি হস্তান্তর বিলের অসঙ্গতি তুলে ধরলেন আলেমরা

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অনুমোদন পেল তিন মেট্রোরেল প্রকল্প

ক্ষমতা ভোগের জন্য নয়, এটা দায়িত্ব: প্রেস সচিব

হাসিনাকে কেন্দ্র করে চক্রান্তের জাল বুনছে ভারত