হোম > জাতীয়

সেমিকন্ডাক্টর শিল্পের লক্ষ্য পূরণে সক্ষম হবে বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান

আমার দেশ অনলাইন

বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সেমিকন্ডাক্টর খাতকে জাতীয় অগ্রাধিকার খাত বিবেচনা করা হচ্ছে। ২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্পের লক্ষ্য পূরণে সক্ষম হবে বাংলাদেশ।

শনিবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে নভোথিয়েটারে দুই দিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার। এ সময় তিনি স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, ইতোমধ্যেই সেমিকন্ডাক্টর শিল্পের ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে সরকার। সেই সঙ্গে এবার বাজেটে সেমিকন্ডাক্টর শিল্প তৈরির সব কাঁচামালের ওপর সব ধরনের শুল্ক প্রত্যাহার করা হয়েছে।

বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) এবং সিলিকন রিভার বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এই সামিটে নীতিনির্ধারক, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, গবেষক, উদ্যোক্তা, বিনিয়োগকারী ও প্রবাসী বাংলাদেশি বিশেষজ্ঞরা অংশ নেবেন। দুই দিনে ১১টি প্লেনারি সেশন, সাতটি কৌশলগত প্যানেল আলোচনা এবং প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

এমবি

সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ, উদ্ধার ৩ হাজার পর্যটক: আইএসপিআর

আইনের শাসনে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ

উচ্চতর গ্রেডের বৈষম্য দূর করতে সরকারকে দুই মাসের সময় দিলেন মাধ্যমিক শিক্ষকরা

রিয়াদে বিমানবন্দরে নিহত ওমরাহযাত্রী নাসরুল্লাহর পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী

হাসপাতালে ভর্তি স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান

হেফাজতে ইসলামের গণআন্দোলনের ইতিহাস সংকলনে যৌথ উদ্যোগ

কওমি ঘরানার ৭ দলের নতুন প্ল্যাটফর্ম ‘সমমনা ইসলামী দল’

নাগরিকদের জীবন নিয়ে তামাশা করবেন না, সরকারকে বিরোধীদলীয় নেতা

হিরণ পয়েন্ট ও নলিয়ান পরিদর্শন শেষে মোংলা নৌঘাঁটিতে প্রধানমন্ত্রী

৫১তম বিশেষ বিসিএসে কত আবেদন পড়ল