হোম > জাতীয়

কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়, গঠিত হচ্ছে ওয়াসা

স্টাফ রিপোর্টার

কুমিল্লা নগরীর আধুনিক ও টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে কুমিল্লা ওয়াসা গঠনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বুধবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে বিভিন্ন মন্ত্রণালয়ের অংশগ্রহণে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সভায় কুমিল্লা নগরীর ক্রমবর্ধমান জনসংখ্যা ও নগরায়ণের প্রেক্ষাপটে সুপেয় পানি সরবরাহ, আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদি নগর ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

মন্ত্রী বলেন, কুমিল্লা শহরের নাগরিকদের জন্য একটি কার্যকর ও আধুনিক পানি ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তুলতে ওয়াসা গঠন সময়োপযোগী উদ্যোগ।

তিনি সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে দ্রুত প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়ার নির্দেশনা দেন। একইসঙ্গে নগরবাসীর নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে পরিকল্পিত ও টেকসই উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসান এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এএস

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে অগ্নিকাণ্ডের ঘটনা খতিয়ে দেখা হবে

অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, ভিন্নধর্মী সক্ষমতা: সমাজকল্যাণমন্ত্রী

সীমান্তবর্তী ও দুর্গম অঞ্চলে রেললাইন সম্প্রসারণে জনগণের প্রত্যাশা পূরণ হবে

প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে ট্রেনের অগ্রিম টিকিট কাটার পরামর্শ

দেশজুড়ে আরও ৫ দিন থাকবে বৃষ্টি

হামে আক্রান্ত শিশু নূর নাহারের পাশে দাঁড়ালেন ডা. জুবাইদা রহমান

পারমাণবিক সুরক্ষা জাতীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পৃক্ত: প্রতিরক্ষা উপদেষ্টা

বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তায় দেশীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহারের তাগিদ

সমাজকল্যাণমন্ত্রীর মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী

সাদিক কায়েমের দাম্পত্য জীবনে বরকতের দোয়া করে ফরহাদের পোস্ট