হোম > জাতীয়

ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রির সূচি প্রকাশ

স্টাফ রিপোর্টার

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের আগাম টিকিট বিক্রির সূচি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। ঘোষণা অনুযায়ী, আগামী ১৩ মে থেকে অনলাইনে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। আর ঈদের পর ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে।

সূচি অনুযায়ী, ১৩ মের টিকিট ২৩ মের টিকিট, ১৪ মের টিকিট ২৪ মে এবং ১৫ মে টিকিট ২৫ মে, ১৬ মের টিকিট ২৬ মে এবং ১৭ মে টিকিট ২৭ মে বিক্রি হবে।

ফিরতি যাত্রায় ৩১ মের টিকিট বিক্রি হবে ২১ মে, ১ জুনের টিকিট ২২ মে, ২ জুনের টিকিট ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে এবং ৪ জুনের টিকিট ২৫ মে বিক্রি হবে।

রেলওয়ের নির্দেশনায় বলা হয়েছে, একজন যাত্রী ঈদ অগ্রিম যাত্রা ও ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট ক্রয় করতে পারবেন এবং প্রতিবার সর্বোচ্চ চারটি টিকিট নেওয়ার সুযোগ থাকবে।

এছাড়া ঈদের অগ্রিম ও ফিরতি যাত্রার টিকিট কোনো অবস্থাতেই রিফান্ডযোগ্য নয়। যাত্রীদের সুবিধার্থে যাত্রার দিন মোট আসনের (উচ্চ শ্রেণি ব্যতীত) ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।

ঈদের ফিরতি যাত্রার টিকিট নির্ধারিত তারিখ অনুযায়ী প্রতিদিন সকাল ৮টা থেকে ইস্যু করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

এএস

ঠাকুরগাঁওয়ের পথে রাষ্ট্রপতি

সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ পেতে দেরি হচ্ছে কেন

সংস্কারের অভাবে সড়কে বাড়ছে ভোগান্তি

ইউপি নির্বাচন পরিচালনায় ব্যয় বাড়ছে ২৪৩%

শুধু বক্তৃতা নয়, কাজ দিয়ে মানুষের মন জয় করতে হবে: ধর্মমন্ত্রী

প্রধানমন্ত্রী সালাহউদ্দিন নাকি তারেক রহমান, প্রশ্ন দিলারা চৌধুরীর

রাজধানীতে হোটেল থেকে চীনা নাগরিকের লাশ উদ্ধার

আইনের ফাঁকফোকরের মাদক কারবারি-ছিনতাইকারীদের আটকে রাখা যায় না

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তারের ঘটনায় এইচআরএসএসের নিন্দা