হোম > জাতীয়

ধর্ষক সোহেল রানার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

স্টাফ রিপোর্টার

ধর্ষক সোহেল রানার দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত বিচার কার্যকর চায় ন্যাশনাল ওলামা এলায়েন্স। সম্প্রতি শিশু রামিসার ওপর সংঘটিত পাশবিক ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে ন্যাশনাল ওলামা এলায়েন্স।

সংগঠনের আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদী ও সদস্যসচিব মাওলানা সানাউল্লাহ খান এক যৌথ বিবৃতিতে বলেন, ইদানীং আমরা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি লক্ষ করছি। খুন-ধর্ষণসহ নানা অপরাধ আশঙ্কাজনকভাবে বাড়ছে। বিশেষ করে গত কয়েক দিনে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় দেশের জনগণ গভীরভাবে উদ্বিগ্ন ও আতঙ্কিত। সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের পরও অপরাধীর বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করায় অপরাধীরা দিনে দিনে আরও বেপরোয়া হয়ে উঠছে।

শিশু রামিসার সঙ্গে ঘটে যাওয়া এই বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে তারা বলেন, অবিলম্বে এই নরপিশাচ ধর্ষককে গ্রেপ্তার করে দ্রুত বিচার কার্যকরের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদাসীনতায় বিচারের দীর্ঘসূত্রিতার সুযোগ নিয়ে অপরাধী আইনের ফাঁকফোকর ব্যবহার করে পার পেয়ে গেলে এর দায়ভার সরকারকেই নিতে হবে।

তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। অপরাধীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না গেলে সমাজে অপরাধপ্রবণতা আরও বাড়বে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা আরও ভয়াবহ আকার ধারণ করবে। জনমানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা অতিদ্রুত সরকারের কার্যকর পদক্ষেপ দেখতে চাই।

তারা রামিসা ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা ও সুস্থতা কামনা করেন।

এমবি

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

বিএনপি নেতা সালাহ উদ্দিনের ইন্তেকালে জামায়াত এমপির শোক

মানুষ গত দুই দশক ধরে কী নিদারুণ কষ্ট করেছে, জুলাই জাদুঘর ঘুরলে বোঝা যায়

প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশ থেকে কর্মী নেবে ইতালি

আট মাসে চাকরি নিয়ে বিদেশ গেছে সাড়ে ৪ লাখ রেমিট্যান্স যোদ্ধা, আয় ২৬ বিলিয়ন ডলার

ড. ইউনূসকে হেনস্তার তীব্র নিন্দা অন্তর্বর্তী সরকারের ১২ উপদেষ্টার

৮২ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৩ হাজার যাত্রী

কাজের ভিসার নামে মালয়েশিয়ায় নিয়ে জিম্মি, ট্রাভেল এজেন্সির মালিক গ্রেপ্তার

প্রবাসীদের আইনি সমস্যা সমাধানে বিশেষায়িত আদালত গঠনের পরিকল্পনা

৩৫ বছরের পর আর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না: আইনমন্ত্রী