হোম > জাতীয়

দুদিনে ইসিতে ১৬৪ প্রার্থীর আপিল

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে গত দুদিনে নির্বাচন কমিশনে (ইসি) ১৬৪ প্রার্থী আপিল করেছেন। এর মধ্যে গত সোমবার ৪২টি এবং মঙ্গলবার ১২২টি আবেদন পড়ে। ইসির আপিল আবেদন-সংক্রান্ত কেন্দ্রীয় বুথ থেকে এ তথ্য জানানো হয়।

তফসিল অনুযায়ী, গত ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। এরপর গত ৩০ ডিসেম্বর থেকে চার জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা সেগুলো বাছাই করেন। এরপর পাঁচ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত চলবে আপিল আবেদন। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে।

কমিশনের তথ্য অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। এরপর নির্বাচনি প্রচার ২২ জানুয়ারি থেকে শুরু হয়ে ১০ ফেব্রুয়ারি সকালে শেষ হবে। ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।

মে মাসে বিজিবির অভিযানে ১৭৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

প্রশাসনিক কাজে জবাবদিহি নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী

বৃক্ষরোপণ কর্মসূচি ও বিজ্ঞান মেলার উদ্বোধন করলেন জুবাইদা রহমান

অর্থ মন্ত্রণালয় অ‌ভিমুখে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম

শান্তিরক্ষায় ভবিষ্যতের মিশনগুলো হবে আধুনিক ও প্রযুক্তিনির্ভর

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯৩ নারী কারাগারে, ৫৪ বছরে কার্যকর হয়নি একটিও

ইসলামী ব্যাংকের আরডিএস প্রকল্পের ঋণ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর ভুল তথ্য

আলোচনা সভায় বক্তারা

চীন-দক্ষিণ এশিয়া এক্সপোতে থিম কান্ট্রি হিসেবে অংশগ্রহণ করবে বাংলাদেশ

নিজ দায়িত্ব ফেলে ইসলামী ব্যাংক ব্যবস্থার উপরই কেন এই হস্তক্ষেপ