হোম > জাতীয়

চীন সফর পরবর্তী ডাকসু ও চীনা দূতাবাসের মধ্যে বৈঠক অনুষ্ঠিত

আমার দেশ অনলাইন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেছেন, বৈঠকের শুরুতেই চীন সফরে ডাকসু প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানানোর জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন ডাকসু নেতৃবৃন্দ।

সোমবার রাতে ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘বৈঠকের শুরুতেই চীন সফরে ডাকসু প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানানোর জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন ডাকসু নেতৃবৃন্দ। পাশাপাশি, চীন সফরে বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা, সুশৃঙ্খল নগর ব্যবস্থাপনা, সুসংহত নিরাপত্তা ব্যবস্থা এবং প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান পরিদর্শনের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতার আলোকে নিজ মাতৃভূমিকে আরও সমৃদ্ধ ও আধুনিকভাবে গড়ে তোলার আগ্রহ ব্যক্ত করেন তারা।

এই সফর থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ ও চীনের শিক্ষার্থী এবং গবেষকদের মধ্যকার সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে ডাকসু নেতৃবৃন্দ দূতাবাসের কাছে কয়েকটি সহযোগিতামূলক উদ্যোগের প্রস্তাব তুলে ধরেন।

প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে: চীন-বাংলাদেশ যৌথ ফেলোশিপ প্রোগ্রাম, দীর্ঘমেয়াদি সেমিস্টার/বর্ষব্যাপী একাডেমিক বিনিময় কর্মসূচি, স্বল্পমেয়াদি একাডেমিক বিনিময় কর্মসূচি, ডাকসু ও চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতাদের মধ্যে সংলাপ, বাংলাদেশ-চীন যুব গবেষণা উদ্যোগ, বৃত্তিমূলক ও কারিগরি দক্ষতা বিনিময় কর্মসূচি এবং চীনা ভাষা ও সংস্কৃতি বিনিময় কর্মসূচি।

চীনা দূতাবাসের কালচারাল সেক্রেটারি লি শাওপেং ডাকসু নেতৃবৃন্দের প্রস্তাবসমূহ গভীর মনোযোগসহকারে শোনেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে, এসব প্রস্তাব বাস্তবায়িত হলে বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর, শক্তিশালী ও অর্থবহ হয়ে উঠবে।’

সরকার দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলায় অগ্রগতি: স্বরাষ্ট্রমন্ত্রী

দাড়িওয়ালা ছাত্রদের ক্রসফায়ারে দিয়ে জঙ্গি আখ্যা দেওয়া হতো, সংসদে শেখ মুজিবুর

শাহজালালে ৭ যাত্রীর ব্যাগে পাওয়া গেল ৩৮ লিটার বিদেশি মদ

গণমাধ্যম আছে বলেই আজ আমরা এখানে: তথ্যমন্ত্রী

ইরানের পাশে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করলেন রাষ্ট্রপতি

র‍্যাবের সংস্কার নয়, সরাসরি বিলুপ্তি চেয়েছিলেন খালেদা জিয়া: জামায়াত এমপি

রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে কবে যাবে নিশ্চিত নয়: মন্ত্রী

এমপির মোবাইলে এসএমএস এলো—‘২৫ হাজার টাকা পাঠান’, যা বললেন চিফ হুইপ

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৭ জনের মৃত্যু

বর্জ্য ব্যবস্থাপনায় আগ্রহী ব্রিটিশ বিনিয়োগকারীরা