হোম > জাতীয়

* পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫

* নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৭৯ হাজার ৬৬৩

দেশে ভোটার ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪

স্টাফ রিপোর্টার

দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ আর নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৭৯ হাজার ৬৬৩ জন।

ভোট বৃদ্ধির হার দাঁড়িয়েছে ১.৫৪ শতাংশে। গত বছরের হালনাগাদে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নির্বাচন কমিশন।

রোববার সকালে নির্বাচন ভবনে সপ্তম জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন।

বেলুন ও পায়রা উড়িয়ে ভোটার দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিইসি। এরপর নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে র‌্যালি বের করা হয়।

এর আগে গত বছরের ২ জানুয়ারি হালনাগাদ করা খসড়া ভোটার তালিকায় ১৮ লাখ ৩৩ হাজার নতুন ভোটার যুক্ত হয়। ভোটার বেড়ে গিয়ে দাঁড়ায় ১২ কোটি ৩৭ লাখে।

এদিকে ভোটার হালনাগাদে গত ৫ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত নিবন্ধিত হয়েছেন প্রায় সাড়ে ৫৩ লাখ ভোটার।

ঢাবিকে বিশ্বসেরার কাতারে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

হাসপাতালের স্বাস্থ্যসেবা তদারকিতে মাঠে নামছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৫৪ কর্মকর্তা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে পোস্টাল ভোটে নিবন্ধন করেছেন ২৮৭ জন

সাবেক সিইসি হাবিবুল আউয়াল নতুন মামলায় গ্রেপ্তার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সেপ্টেম্বরে সড়কে ঝরল ৪২৩ প্রাণ, প্রতিদিন গড়ে মৃত্যু ১৪

মালয়েশিয়ান এয়ারলাইন্সের যাত্রীর কাছ থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার

ভারতীয় ও পাকিস্তানিদের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি

শাহজালালে ৮০টি স্বর্ণের বার উদ্ধার, বিমানের দুই কর্মী আটক

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান