হোম > জাতীয়

যেকারণে সংসদ সদস্যদের ধন্যবাদ দিলেন আসিফ নজরুল

আমার দেশ অনলাইন

আসিফ নজরুল

জবাবদিহিতামূলক সংসদ উপহার দেওয়ায় নতুন সংসদ এবং এর সব সদস্যকে ধন্যবাদ দিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

আজ শনিবার নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে সংসদ সদস্যদের ধন্যবাদ জানান তিনি।

আসিফ নজরুল লিখেছেন, আমি সাংবিধানিক আইন পড়াই। আগে যখন বলতাম সংসদের অন্যতম কাজ হচ্ছে সরকারের জবাবদিহীতা আদায় করা, আমার ছাত্ররা অবাক হতো। কারণ শেখ হাসিনার সংসদে এমন কিছু দেখেনি তারা।

সাবেক এই উপদেষ্টা লিখেন, বহুদিন পর আজকে ক্লাশে একই কথা বললাম। আমার ষ্টুডেন্টরা সাথে সাথে রিলেট করতে পারলো। তারা সংসদে নাহিদ-আখতার-হাসনাতের বক্তব্য শুনেছে, জামায়াত নেতা জনাব শফিকুর রহমানের কথা শুনেছে, শুনেছে সরকারী দলের নওশাদ জামিরের কথাও।

তিনি আরও লিখেছেন, জবাবদিহীতা আর সংসদের দায়িত্ব বোঝাতে কোন সমস্যা হলো আর। ধন্যবাদ নতুন সংসদ আর এর সদস্যদের।

সবশেষে আসিফ নজরুল লিখেছেন, আমাদের তরুণরা ভুলেই গিয়েছিল সংসদ মানে কি। আশা করি এমন কালো দিন আর আসবে না আমাদের জীবনে। সংসদ হবে ভালো আইন তৈরী আর সরকারের জবাবদিহীতার ফোরাম, অন্য কিছু নয়।

এমপি

জরুরি ওষুধ সরবরাহ নিশ্চিতে আসছে জাতীয় রোডম্যাপ

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

ওষুধের দাম যেন ধনী-গরিব সবার নাগালে থাকে: ইউজিসি চেয়ারম্যান

সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ভিত্তিহীন: আইএসপিআর

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

‘ভারতে ইন্টারনেট বন্ধ করে মানুষের কণ্ঠরোধ করা আমাদের জুলাইয়ের কথা মনে করিয়ে দেয়’

জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীর ক্রীড়া অনুষ্ঠান শুরু, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

রাজধানীতে মাদকের দুই চালান জব্দ, গ্রেপ্তার ৩

‘শহীদদের স্মরণে নির্ভীক জুলাই মনুমেন্ট করায় ঢাবি প্রশাসন আমাদের শোকজ করেছে’

যুব উন্নয়নের বাতিল হওয়া নিয়োগ পরীক্ষা ১৬ অক্টোবর