হোম > জাতীয়

খালে মাছের চাষ ও খালপাড়ে গাছ লাগানো হবে: ত্রাণমন্ত্রী

স্টাফ রিপোর্টার

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, অচিরেই দেশব্যাপী খালখনন ও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হতে যাচ্ছে। এসব খালে মাছের চাষ ও খালপাড়ে বনজ, ফলদ ও ঔষুধি গাছ লাগানো হবে।

রোববার সচিবালয়ে সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মচারীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন মন্ত্রী।

ত্রাণমন্ত্রী বলেন, গাছ লাগানো ও মাছ চাষের ফলে একদিকে এলাকা দৃষ্টিনন্দন হয়ে উঠবে। অন্যদিকে জনগোষ্ঠীর পুষ্টি ও আমিষের চাহিদা কিছুটা হলেও পূরণ হবে। আন্তরিকতা ও নিষ্ঠার সাথে এ কর্মসূচি বাস্তবায়নের জন্য তিনি মন্ত্রণালয়ের কর্মচারীদের প্রতি আহ্বান জানান।

মন্ত্রী আরও বলেন, জনগণের বিপুল সমর্থনে বিজয়ী বিএনপি সরকার নির্বাচনি ম্যান্ডেট অনুযায়ী দেশব্যাপী আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও ২৫ বৃক্ষরোপণে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। আগামী ১৬ মার্চ থেকে এ কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব সচিব সাইদুর রহমান খান সভায় বক্তৃতা করেন।

লঘুচাপে সাগর উত্তাল, সমুদ্রবন্দরে বন্দরে ৩ নম্বর সতর্কতা

‘আমার মেয়ের হাতের লেখা এমন নয়’—বললেন গাজী নজরুলের শাশুড়ি

তেলের দাম বাড়ায় কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধিতে জনদুর্ভোগ বহুগুণ বাড়বে

ঊর্ধ্বতন ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

পালানোর অভিযোগে ৬ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত

এবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেনের পদত্যাগ

সাইবার আইনে ‘গুজব-মানহানির শাস্তি নিয়ে উদ্বেগ, বাক্‌স্বাধীনতা সংকোচনের আশঙ্কা

ডিএসসিসির বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক