হোম > জাতীয়

কবি আবিদ আজাদের ২১তম মৃত্যুবার্ষিকী আজ

আমার দেশ অনলাইন

বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি, লেখক ও সম্পাদক আবিদ আজাদের ২১ তম মৃত্যুবার্ষিকী আজ ২২ মার্চ। সত্তর দশকের অন্যতম প্রধান কবি আবিদ আজাদের জন্ম ১৯৫২ সালের ১৬ নভেম্বর কিশোরগঞ্জের চিকনিরচরে।

১৯৭৬ সালে তার প্রথম কাব্যগ্রন্থ ‘ঘাসের ঘটনা’ প্রকাশের পর পাঠকের কাছে নন্দিত এবং সমালোচকদের কাছে প্রশংসিত হন। তার কাব্যগ্রন্থগুলোর মধ্য ‘আমার মন কেমন করে’, ‘বনতরুদের মর্ম’, শীতের রচনাবলী’, ‘আবিদ আজাদের প্রেমের কবিতা’, ‘তোমাদের উঠোনে কি বৃষ্টি নামে, রেলগাড়ি থামে’, ‘আরো বেশি কুয়াশার দিকে’, ‘হাসপাতালে লেখা’ উল্লেখযোগ্য। এছাড়া উপন্যাস ‘এইবেলা’, ‘রূপকথা’ অন্যতম। সম্প্রতি প্রকাশিত হয়েছে চার খণ্ডের 'আবিদ আজাদ রচনাবলি'।

তিনি সাহিত্যের কাগজ ‘শিল্পতরু’র সম্পাদক। কবিতার জন্য তিনি বঙ্গবন্ধু সাহিত্য পুরস্কার (১৯৭৬), শহীদ জিয়া স্মৃতি পুরস্কার (১৯৮৩), আমি তুমি ও সে পুরস্কার (১৯৮৪), চারণ সাহিত্য পুরস্কার(১৯৮৬), আবুল হাসান স্মৃতি পুরস্কার(১৯৮৯), মাইকেল মধুসূদন একাডেমী পুরস্কার(১৯৯৪, পশ্চিমবঙ্গ), সা'দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার (২০১৮) মরণোত্তর লাভ করেন। ২০০৫ সালের ২২ মার্চ মাত্র ৫২ বছর বয়সে ঢাকার শমরিতা হাসপাতালে কবি আবিদ আজাদ মৃত্যুবরণ করেন। মৃত্যুবার্ষিকীতে কবির পরিবারের পক্ষ থেকে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়া অস্বাভাবিক নয়

বাংলাদেশে বড় ঋণখেলাপিরা কেন শাস্তি পায় না

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা

ভিসা নিয়ে বাংলাদেশিদের মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

আইনের ফাঁকফোকরে পার পেয়ে যাচ্ছে মাদক কারবারি ও ছিনতাইকারীরা

জ্বালানি সংকট মেটাতে বিকল্প উৎস খুঁজছে সরকার

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন, বাড়ছে রোগীর চাপ

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত