হোম > জাতীয়

ফ্যাসিবাদের দোসররা এখনো আমাদের পেছনে লেগে আছে: স্বাস্থ্যমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি

ফ্যাসিবাদের দোসররা এখনো আমাদের পেছনে লেগে আছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সোমবার সকালে কুমিল্লার সিভিল সার্জন কার্যালয়ে পরিদর্শনে গিয়ে এ মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের একটা গ্রুপ আমাদের পেছনে লেগে আছে। ফ্যাসিবাদের দোসর আওয়ামী লীগের নিয়োগ দেওয়া আউটসোর্সিংয়ের কিছু লোক গন্ডগোল বাজিয়ে আমার ডাক্তারদের গায়ে হাত দেয়।

হামে সংক্রমণ ও মৃত্যু নিয়ে সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে স্বাধীন তদন্ত চাইছে কি-না এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি যদি ১০ জন মানুষকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েও হামে সংক্রমণে মায়ের বুক খালি হওয়া থামাতে না পারি, তাহলে কি আমি রক্ষা পাবো? শুধু শাস্তি দিলেই সমস্যার সমাধান হবে না।

তিনি আরও বলেন, আমাদের প্রথম অগ্রাধিকার হলো হামে আক্রান্ত শিশুদের রক্ষা করা এবং কোনো মায়ের বুক যেন সন্তান হারানোর বেদনায় খালি না হয়, তা নিশ্চিত করা।

গতবছর কুমিল্লা মেডিকেল কলেজে ঔষধ কেনাকাটায় ৫ কোটি টাকার অনিয়ম হয়েছে এটার কোনো তদন্ত হবে কিনা সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা কাজ শুরু করেছি আমাদের যা আছে আগে তো জনস্বাস্থ্যের জন্য সেগুলো ঠিক করতে হবে।

এর আগে মন্ত্রী কুমিল্লার সদর জেনারেল হাসপাতালে পরিদর্শনে গিয়ে হাসপাতালের বিভিন্ন সংকট সমস্যার কথা শুনেন। খাবারের মান যাচাই করেন এছাড়াও রোগীদের বিভিন্ন অভিযোগের কথা শোনেন।

এএস

হোটেল-বারে অনিয়ম, ঢাকায় ৬৯০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৫

যুক্তরাষ্ট্রে ইউনূসকে ফ্যাসিস্টদের হেনস্তা

নগর জনস্বাস্থ্য সুরক্ষা প্রকল্পে ‘বিশেষজ্ঞ’ সাবেক আমলারা

কলড্রপে নাকাল মোবাইল গ্রাহক, পাঁচ বছরে ৬৬ হাজারের বেশি অভিযোগ

সাশ্রয়ী ও পরিচ্ছন্ন জ্বালানিতে মানের নিশ্চয়তা জরুরি

ডাউন সিন্ড্রোম ব্যক্তিদের কর্মসংস্থান সৃষ্টির আহ্বান বিশিষ্টজনদের

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময়সীমা বৃদ্ধি

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

বিএনপি নেতা সালাহ উদ্দিনের ইন্তেকালে জামায়াত এমপির শোক

মানুষ গত দুই দশক ধরে কী নিদারুণ কষ্ট করেছে, জুলাই জাদুঘর ঘুরলে বোঝা যায়