হোম > জাতীয়

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহতদের লাশ দ্রুত দেশে আনার আশ্বাস প্রতিমন্ত্রীর

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনা হবে বলে আশ্বাস দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

তিনি বলেন, ‘দেশের অর্থনীতিতে অবদান রাখা আমাদের এই রেমিট্যান্স যোদ্ধাদের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।’

রোববার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করতে কাতার দূতাবাসের শ্রম উইংকে নির্দেশনা দেওয়া হয়েছে। এই সংকটাপন্ন মুহূর্তে সরকার নিহতদের পরিবারগুলোর পাশে রয়েছে।’

এর আগে, স্থানীয় সময় রোববার সকালে দেশটির শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসী বাংলাদেশি নিহত হওয়ার ঘটনা ঘটে। তারা সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কিছু হলেই আওয়ামী লীগকে পেটাতে হবে, এই জুলুম বন্ধ করেন ভাই: ফাহাম

শাহজালালে সিআইআইডির সাঁড়াশি অভিযান, স্বর্ণসহ আটক বিপুল পরিমাণ অবৈধ পণ্য

বিদ্যুৎ-গ্যাস সংকটে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

নতুন লঘুচাপে দেশজুড়ে বৃষ্টি বাড়বে রোববার থেকে

উলামা-মাশায়েখ সম্মেলনে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণাসহ ৯ দফা দাবি

প্রধানমন্ত্রী ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর অর্থ বিতরণ করবেন রোববার

সারের অনিয়ম-দুর্নীতিতে সরকারের ‘জিরো টলারেন্স’: কৃষি সচিব

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবি বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা চালাব: ধর্মমন্ত্রী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৮ আগস্ট থেকে এআইনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু

৬ থেকে ১২ মাসের মধ্যে ৭ কোটি মানুষকে মোবাইল ইন্টারনেটে আনার উদ্যোগ