হোম > জাতীয়

বাসসের ঘটনা ও এখন টিভিতে চাকরিচ্যুতি নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার

বাসসের ঘটনা ও এখন টিভিতে চাকরিচ্যুতের ঘটনায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন বলেছেন, ‘সবকিছুরই কিন্তু একটা বিধিবদ্ধ নিয়ম আছে। অবশ্যই সরকার সবকিছু বিধিবদ্ধ নিয়মের মধ্যেই বিবেচনা করবে। ঘটে যাওয়া যে দুঃখজনক ঘটনা, সেটাও আলাপ-আলোচনার সাপেক্ষে আমরা বিধিবিধান অনুযায়ী সমাধান বের করব।’

বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড-সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

একপ্রকার মব করে সরকারি সংবাদমাধ্যম বিএসএস থেকে একজন সম্পাদককে বের করা হলো এবং এখন টিভি নামে একটা টেলিভিশন থেকে চার-পাঁচজন রিপোর্টারের চাকরি গিয়েছে— কালকে বিষয়টা আপনার সরকারের ওপর একটা নেগেটিভ ইমপ্যাক্ট পড়েছে, তা আপনি কীভাবে দেখছেন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি নিজেও গতকাল সন্ধ্যার দিকে ঘটনাটা শুনেছি এবং এটা একটা দুঃখজনক ঘটনা। তবে বাংলাদেশ সংবাদ সংস্থা যেহেতু একটা সরকারি সংস্থা এবং এখানে নিয়োগ এবং নিয়োগ বহাল অথবা বাতিল— এই সবকিছুরই কিন্তু একটা বিধিবদ্ধ নিয়ম আছে। অবশ্যই সরকার সবকিছু বিধিবদ্ধ নিয়মের মধ্যেই বিবেচনা করবে। ঘটে যাওয়া যে দুঃখজনক ঘটনা, সেটাও আলাপ-আলোচনার সাপেক্ষে আমরা বিধিবিধান অনুযায়ী সমাধান বের করব।’

এখন টিভিতে যে সমস্যা হয়েছে সে বিষয়ে তিনি বলেন, এটাও কেবল শুনেছি। এখন টিভির মালিকপক্ষ ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে বিষয়টা একটু ভালো করে বুঝে সমঝোতার মধ্যে সমাধান করা যায় কি না, দেখব।

এগুলো আসলে বিধিবদ্ধ নিয়মে হয়নি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে আমি কোনো মন্তব্য করছি না। কিন্তু যেকোনো ঘটনাকে নিষ্পত্তি করব বিধিবিধানের মধ্য দিয়ে। কেউ মনে করার কারণ নেই যে মব করলেই সবকিছুর সমাধান হয়ে যাবে। আমরা বারবারই বলছি, একটা প্রতিহিংসামুক্ত বাংলাদেশ গড়ার কাজে হাত দিয়েছি।’

তিনি বলেন, ‘অবশ্যই আমরা সাংবিধানিক পদ্ধতির মধ্যে দাঁড়িয়ে আছি। আপনারা দেখেছেন, জাতীয় সংসদে যে শপথ অনুষ্ঠানসংক্রান্ত বিষয়ও আমরা কিন্তু কখনোই সংবিধান নির্দেশিত কথার বাইরে কিন্তু কখনোই যাইনি। অতএব, দেশ থেকে শুরু করে ক্ষুদ্র প্রতিষ্ঠান যেখানেই যাই না কেন, আমরা চেষ্টা করব সব সময় বিধিবিধানের মধ্যে যেতে। বিধিবিধানের বাইরে আমরা কোনো কিছুকেই বাস্তবায়ন করতে দেব না।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, যদি ব্যক্তিগত কোনো প্রতিষ্ঠান কাকে চাকরি দেবে, কাকে চাকরি দেবে না কার চাকরি তারা রাখবেন কার চাকরি তারা রাখবেন না এটা সম্পূর্ণই তাদের ব্যাপার। তবে কোনো সাংবাদিক যখন সংক্ষুব্ধ হবে, আমি তথ্যমন্ত্রী হিসেবে চেষ্টা করব সেটিকে ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও তাদের অধিকার সংরক্ষণ করে— এগুলো হচ্ছে কি না, সেটা সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমার।

এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

ঢাকার প্রধান সড়কে অটোরিকশার অবাধ চলাচল নিয়ন্ত্রণ করা হবে: সড়কমন্ত্রী

সংসদ ভোটকেন্দ্রের সিসিটিভির ফুটেজ সংরক্ষণের নির্দেশ ইসির

ফ্যামিলি কার্ড চূড়ান্তে ১৫ সদস্যের কমিটি গঠন

স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ এগিয়ে নিতে হবে: আনাম

৪৪তম বিসিএসের নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগ

এখন থেকে প্রধানমন্ত্রী শনিবারও অফিস করবেন

প্রধানমন্ত্রীর একান্ত সচিব হলেন মেহেদুল ইসলাম

ভারতীয় ভিসা নিয়ে সুখবর

বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন কবে আর কীভাবে হবে?