হোম > জাতীয়

৬ লাখ ৮৩ হাজার প্রবাসীর ঠিকানায় ব্যালট পৌঁছেছে

পোস্টাল ভোট

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ৬ লাখ ৮৩ হাজার ১২২ জন প্রবাসীর ঠিকানায় পোস্টাল ব্যালট পৌঁছেছে।

রোববার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, ২৫ জানুয়ারি বিকাল ৪টা পর্যন্ত ৬ লাখ ৮৩ হাজার ১২২টি ব্যালট সংশ্লিষ্ট প্রবাসীর অবস্থানরত দেশে পৌঁছেছে। ৪ লাখ ৩৭ হাজার ১৪৫ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন। আর ৩ লাখ ৫৩ হাজার ৭৩৯ জন ভোটার ভোটদান সম্পন্ন করেছেন। প্রবাসী ভোটার কর্তৃক সংশ্লিষ্ট দেশের পোস্টঅফিস/ডাকবাক্সে জমা দেওয়া হয়েছে ২ লাখ ৮৪ হাজার ৪৩১টি ব্যালট। ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছে ১৬ হাজার ২৭৪টি।

সালীম খান জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে (দেশে এবং প্রবাসী মিলে) মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন।

ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসে যুক্ত হলেন তিন আলেম

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে

যুক্তরাষ্ট্র-ইউরোপের চেয়ে অর্ধেকেরও কম খরচে মিলছে চীনের জে-১০ যুদ্ধবিমান

‘ফুটপাতে ফের বসলে প্রয়োজনে গ্রেপ্তার’

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কিছু বলতে চাই না

প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সাক্ষাৎ

নবম-দশম ওয়েজ বোর্ড একসঙ্গে বাস্তবায়ন হবে

সেপ্টেম্বরের পরও বাংলাদেশকে এলএনজি দিতে পারবে না কাতার

মক্কা প্যাক্টের ক্ষেত্রে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করা হবে

সাগর-রুনি হত্যার সুষ্ঠু তদন্তের স্বার্থে সন্দেহভাজন ব্যক্তির নাম এখনই প্রকাশ করা উচিত নয়