হোম > জাতীয়

সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী, বিএনপির বরেণ্য রাজনীতিবিদ এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ।

সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে শনিবার সাইফুর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়।

এ সময় সাইফুর রহমানের ছেলে এম নাসের রহমান এমপি, সিলেট জেলা বিএনপি এবং মৌলভীবাজারের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, এম সাইফুর রহমানের ১৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপির উদ্যোগে আজ বাদ মাগরিব হজরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে এম. সাইফুর রহমানের কর্মময় জীবনের ওপর আলোকপাত করে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

তিনি বলেন, এম সাইফুর রহমানের মতো নেতার কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে যে রাজনৈতিক পথ আমরা অতিক্রম করেছি, সেই সময়ে তিনি ছিলেন আমাদের জন্য একজন অভিভাবকতুল্য নেতা।

সিসিক প্রশাসক বলেন, দীর্ঘ সময় সিলেটের কাঙ্ক্ষিত উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে। এখন দেশের মানুষ নতুন করে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। সিলেটের মানুষ বিপুল ভোটে বিএনপির প্রার্থীদের নির্বাচিত করেছেন। সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে সিলেটের প্রতিনিধিরাও রয়েছেন। আমরা যারা রাষ্ট্র ও সরকারের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করছি, আমাদের প্রত্যেকের লক্ষ্য হওয়া উচিত সিলেটের উন্নয়ন ও অগ্রগতিকে আরও এগিয়ে নেওয়া।

দোয়া মাহফিলে জেলা বিএনপির সহ-সভাপতি নাজিম উদ্দীন লস্কর, কামরুল হাসান শাহিন, আহমেদুর রহমান চৌধুরী মিলু, জিল্লুর রহমান সোয়েব, কোহিনুর আহমদ, শাকিল মোর্শেদ, অ্যাডভোকেট আল আসলাম মুমিন, লোকমান আহমদ, সালিক আহমদ, মনিরুল ইসলাম তোরন, সোলেমান আহমদ, শওকত মিয়া, শাহিন আলম জয়, আতাউর রহমান কাচা, সেলিম আহমদ, সাহেদ আহমদ, মিজানুর রহমান বেলাল, মোস্তাক আহমদ মোস্তাক, মাহবুব আলম, জাহেদূর রহমান, মুক্তার আহমদ, জুনেদ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ের পথে রাষ্ট্রপতি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ পেতে দেরি হচ্ছে কেন

সংস্কারের অভাবে সড়কে বাড়ছে ভোগান্তি

ইউপি নির্বাচন পরিচালনায় ব্যয় বাড়ছে ২৪৩%

শুধু বক্তৃতা নয়, কাজ দিয়ে মানুষের মন জয় করতে হবে: ধর্মমন্ত্রী

প্রধানমন্ত্রী সালাহউদ্দিন নাকি তারেক রহমান, প্রশ্ন দিলারা চৌধুরীর

রাজধানীতে হোটেল থেকে চীনা নাগরিকের লাশ উদ্ধার

আইনের ফাঁকফোকরের মাদক কারবারি-ছিনতাইকারীদের আটকে রাখা যায় না

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তারের ঘটনায় এইচআরএসএসের নিন্দা