হোম > জাতীয়

‘মাননীয় স্পিকার’ পরিবর্তে ‘মাই লর্ড’ তবু প্রাণবন্ত প্রতিমন্ত্রী শারমিন পুতুল

সংসদ রিপোর্টার

জাতীয় সংসদে আজ দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে স্পিকার খুঁজছিলেন সমাজকল্যাণ ও নারীবিষয়ক মন্ত্রী ডা. জাহিদ হোসেনকে। উনি অনুপস্থিত। দাঁড়ালেন প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। প্রথম প্রশ্নের উত্তরে সম্বোধন করতে গিয়ে ‘মাননীয় স্পিকার’-এর জায়গায় দু-একবার বলে ফেলেন ‘মাই লর্ড’।

সম্পূরক উত্তর দিতে দাঁড়িয়ে বললেন, ওকালতি করি, অভ্যাস বশত ‘মাই লর্ড’ বলে ফেলেছি। এ জন্য দুঃখিত। কিন্তু মূল প্রশ্ন ও চারটি সম্পূরক প্রশ্নের উত্তর দিলেন খুবই প্রাণবন্তভাবে, একবারও মনে হয়নি বয়সে একেবারে নবীন, প্রথমবার এমপি ও প্রতিমন্ত্রী হয়ে তিনি উত্তর দিচ্ছেন।

সাবলীলভাবে সব প্রশ্ন ও সম্পূরক প্রশ্নের উত্তর দেন। প্রথম সম্পূরক প্রশ্ন করার সুযোগ পান সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুক, দ্বিতীয় সুযোগ পান জামায়াতের চট্টগ্রামের শাহজাহান চৌধুরী। তৃতীয় সম্পূরকের সুযোগ পান জামায়াতের সাতক্ষীরার গাজী নজরুল ইসলাম। চতুর্থ সম্পূরকের সুযোগ পান জামায়াতেরই আরেক এমপি নড়াইলে-২ এর মো. আতাউর রহমান।

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের