হোম > জাতীয়

বিগত সরকারের সুবিধাভোগী ৭০ শতাংশই ভুয়া: সমাজকল্যাণ মন্ত্রী

স্টাফ রিপোর্টার

বিগত সরকার বিভিন্ন অনুদান প্রদানের ক্ষেত্রে যে সমস্ত ক্রাইটেরিয়ায় সুবিধাভোগী নির্বাচন করেছে, তার ৭০ শতাংশ ভুয়া-যা আমাদের সংশোধন করতে হচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন। সংশ্লিষ্টদের প্রতি আহ্বান তিনি জানান, এতিমখানার দায়িত্বে যারা রয়েছেন, তারা যেন শিশুদের নিজের সন্তানের মতো করে লালন-পালন করেন।

শনিবার দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে দিনাজপুর জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় আয়োজিত বেসরকারি এতিমখানা ও আশ্রমের মাঝে ক্যাপিটেশন গ্রান্ডের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিএনপি তার নির্বাচনি ইশতেহারে যা বলেছে, তা অক্ষরে অক্ষরে পালন করবে। আমরা নিয়মের মধ্যে সবকিছু করতে চাই। বিএনপি জানে, রাষ্ট্র পরিচালনা ইমোশন বা আবেগ দিয়ে হয় না। তিনি বলেন, এতিম শিশুদের ভরণপোষণ, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে সমাজে পুনর্বাসন করে সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্তকরণে সরকার কাজ করছে।

মন্ত্রী আরও বলেন, জাতীয় সনদ যেটি সংসদের দক্ষিণ প্লাজায় বিএনপি সই করেছে তা একটি জাতীয় দলিল। বিএনপি সেটিকে সম্মান করে এবং তা বাস্তবায়ন করবে। নির্বাচনের পূর্বে বিএনপি যে ইশতেহার দিয়েছে, জনগণ তাতে সমর্থন দিয়েছে, যার ফলে দলটি ক্ষমতায় এসেছে। যে জনগণ ভোট দিয়ে ক্ষমতায় এনেছে, সেই জনগণের সঙ্গে কখনো প্রতারণা করা হবে না। যারা ছলচাতুরীর অভিযোগ তোলে, তাদের অতীতই তাদের জবাব দেয়— কারণ বিএনপি যা বলে, তাই করে, এটাই তাদের ইতিহাস।

এ ছাড়াও তিনি নির্দেশনা দেন, সমাজসেবা ও অন্যান্য অধিদফতরের ঊর্ধ্বতন এবং মাঠ পর্যায়ের কর্মকর্তারা যেন এতিম শিশুদের নিয়মিত সরেজমিনে পরিদর্শন করেন। এতিম শিশুদের সঙ্গে কোনো অবস্থাতেই দুর্ব্যবহার করা যাবে না—এই বিষয়ে কঠোরভাবে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি মানবিকতার চিরন্তন বাণী উচ্চারণ করেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।

হামের উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু

তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা

শান্তিপূর্ণ সহাবস্থানই সভ্যতার সংকট উত্তরণের একমাত্র পথ: তথ্যমন্ত্রী

রাজধানীতে মাদকবিরোধী র‍্যালি

প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে

নতুন বেতনকাঠামো বাস্তবায়ন নিয়ে যা জানালেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

আবু সাঈদ হত্যার বিচার দ্রুত বাস্তবায়নের দাবি বড় ভাইয়ের

বাংলা কিউআর পেমেন্ট নিয়ে গুজব, যা বলল বাংলাদেশ ব্যাংক

জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই আন্দোলনকে কটাক্ষ, শাওনসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ