হোম > জাতীয়

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

দেশের ছয় জেলায় সন্ধ্যার মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি।

বুধবার সকাল ১০টা ২০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া সংশোধিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া দেশের অনত্র পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, সংস্থাটির অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি সপ্তাহজুড়ে দেশের সব বিভাগে ঝড়বৃষ্টির প্রবণতা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে।

সাফারি পার্কে এবার অসুস্থ হাতি ‘রাজু বাহাদুর’

কওমি নীতিমালা ও হাফেজিয়া বোর্ড গঠনের উদ্যোগ থেকে বিরত থাকার আহ্বান

সিভিল সোসাইটির শয়তানদের জুলাই ভোলানোর চেষ্টা সফল হবে না

সাত জেলায় আড়াই লাখের বেশি মানুষ পানিবন্দি, মৃত্যু ৫১

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে গণপূর্তমন্ত্রীর শ্রদ্ধা

সংসদ চত্বরে চিরনিদ্রায় শায়িত হলেন জমির উদ্দিন সরকার

দেড় দশকে রেকর্ড বৃষ্টি, ডুবেছে ঢাকা

প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ

পানিবন্দি মানুষের পাশে বিদ্যুৎ প্রতিমন্ত্রী

শেখ পরিবারের সদস্যরা কোথায় আছেন, তিন মাস পর পর জানাতে হবে: শফিকুল