হোম > জাতীয়

শুধু মানুষ নয়, কোনো প্রাণীই যেন হিংস্রতার শিকার না হয়

প্রধানমন্ত্রী তারেক রহমান

আমার দেশ অনলাইন

ছবি: ভিডিও থেকে নেওয়া

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার এমন একটি রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে, যেখানে ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই নিরাপদে বসবাস করবে। শুধু মানুষের নিরাপত্তা নয়, কোনো প্রাণীই যেন হিংস্রতার শিকার না হয়, সে ব্যাপারে সরকার সচেষ্ট রয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজধানীর সচিবালয়ে নজরুলবর্ষ পালনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে নজরুলবর্ষ পালনের উদ্বোধন করেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকার এক বছরব্যাপী নজরুলবর্ষ ঘোষণা করেছে। এর মেয়াদ চলতি বছরের ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত।

গত ২৫ মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত এক বছরকে ‘নজরুলবর্ষ’ হিসেবে ঘোষণা করেছিলেন। বৃহস্পতিবার সেই ঘোষণার আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো।

হাড়ের জটিল অস্ত্রোপচারে নতুন প্রযুক্তি, বিএমইউতে চালু সি-আর্ম মেশিন

দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটিমন্ত্রী

বেতনকাঠামো সম্পদবিবরণী প্রকাশের শর্তপূরণ সাপেক্ষে বাস্তবায়ন করার আহ্বান টিআইবির

৪২ বছর পর বদলাচ্ছে বিমান চলাচল বিধিমালা, বিনিয়োগে জোর সরকারের

তারেক রহমানকে চিঠিতে কী লিখেছেন ট্রাম্প

শিক্ষার্থীদের ভুল তথ্য না পাঠাতে কঠোর নির্দেশনা ঢাকা বোর্ডের

এমপিওভুক্ত শিক্ষকরা নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন: শিক্ষামন্ত্রী

তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

আনসার-ভিডিপিকে আরো কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত