হোম > জাতীয়

কারিগরি শিক্ষার আধুনিকায়ন ও শিক্ষক সংকট সমাধানে বিশেষ উদ্যোগ নেওয়া হবে

চীন সফর শেষে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী মিলন

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

দেশের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দীর্ঘদিনের পুরোনো যন্ত্রপাতি প্রতিস্থাপন, ল্যাব আধুনিকায়ন এবং বহু বছরের জমে থাকা শিক্ষক সংকট দ্রুত সমাধানের জোরালো আশ্বাস দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত ‘চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে’ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়াসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী গত ২৬-২৮ আগস্ট তাঁর চীন সফরের বিস্তারিত অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি জানান, চীন সফরে দেখা গেছে তাদের ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজ’ অত্যন্ত শক্তিশালী। বাংলাদেশও সেই সফল মডেলটি অনুসরণ করে কারিগরি ও সাধারণ শিক্ষায় দীর্ঘ ১৫ বছরের শিক্ষক সংকট ও যন্ত্রপাতির ঘাটতি কাটিয়ে উঠতে চায়। প্রয়োজনীয় শিক্ষক নিয়োগের প্রশাসনিক প্রক্রিয়া এবং ল্যাব আধুনিকায়নের কাজগুলো এখন অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হচ্ছে।

জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, বৈশ্বিক শ্রমবাজার ও দেশি-বিদেশি শিল্প প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের প্রস্তুত করতে হবে। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা চীনা ও অন্যান্য আন্তর্জাতিক কোম্পানির বিশাল কর্মী চাহিদার কথা মাথায় রেখে কারিগরি শিক্ষার পাশাপাশি তৃতীয় ভাষা- চীনা, জাপানি, কোরিয়ান ও আরবি শিক্ষার সুযোগ চালুর পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের তরুণ প্রজন্মকে দক্ষ করতে শিক্ষা বাজেটে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন।

সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় ‘চীন–বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা আসে। এছাড়া সংবাদ সম্মেলনে তিনটি বড় সহযোগিতা প্ল্যাটফর্ম উদ্বোধন করা হয়। এগুলো মধ্যে রয়েছে- চীন–বাংলাদেশ ভোকেশনাল টিচার ট্রেনিং সেন্টার, বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন রিসার্চ সেন্টার এবং বাংলাদেশ ‘চাইনিজ ল্যাঙ্গুয়েজ-স্কিল ডেভেলপমেন্ট’ সহযোগিতা কেন্দ্র।

এই সহযোগিতার মাধ্যমে কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি, দ্বিভাষিক শিক্ষাসামগ্রী তৈরি, গবেষণা এবং বিশেষায়িত প্রশিক্ষণ ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আসবে। সরকারের এই বহুমুখী পদক্ষেপে দেশের তরুণ প্রজন্মের শিক্ষা, ব্যবহারিক দক্ষতা ও ভবিষ্যৎ কর্মসংস্থানের পথ আরও সুগম হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

আন্দোলন-সংগ্রামে নজরুলের গান ও কবিতাই মূল অনুপ্রেরণা: ডিএসসিসি প্রশাসক

২০২৭ সালে অভিন্ন প্রশ্নে এসএসসি ও দাখিল পরীক্ষা, নতুন বিষয় কোড প্রকাশ

লঘুচাপেও কাটছে না ভ্যাপসা গরম, ভাদ্র-আশ্বিনজুড়েও অস্বস্তি থাকতে পারে

পিএইচডি ও পোস্টডক্টরাল ফেলোশিপ বাড়ানোর উদ্যোগ নিয়েছে ইউজিসি

‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর

পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষকদের নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি

অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তা বদলি

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার আগে জাতীয় স্বার্থ ও ঝুঁকি বিবেচনার পরামর্শ বিশেষজ্ঞদের

বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিসভার বৈঠকে আলোচনা

তরুণ ও অবিবাহিতদের মধ্যে বাড়ছে এইচআইভি সংক্রমণ