হোম > জাতীয়

দেশে ভোটার ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩

ইসির তালিকা প্রকাশ

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার চূড়ান্ত তালিকা প্রকাশ করে ইসির সিনিয়র সচিব আখতার আহমদে বলেন, দেশে বর্তমানে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন ভোটার রয়েছেন। ভোটার বৃদ্ধির হার ৩ দশমিক ২০ শতাংশ। এরমধ্যে পুরুষ ভোটার বৃদ্ধির হার ২ দশমিক ২৯ শতাংশ আর নারী ভোটার বৃদ্ধির হার ৪ দশমিক ১৬ শতাংশ।

সচিব বলেন, মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৩৪ জন। চূড়ান্ত তালিকা অনুযায়ী, নারীদের তুলনায় পুরুষ ভোটার বেশি ১৯ লাখ ৩৫ হাজার ৮৬৫ জন।

ইসি কর্মকর্তারা জানান, চলতি বছর ২ মার্চ ইসির দেওয়া তথ্য অনুযায়ী দেশে ভোটার ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ জন, নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬৬৬ জন এবং ৯৯৪ জন হিজড়া ভোটার ছিলেন। সেই হিসেবে গত ৮ মাসে ভোটার বেড়েছে ৩৯ লাখ ৬২ হাজার ৯০৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার বেড়েছে ১৪ লাখ ৫৩ হাজার ২৯২ জন, নারী ভোটার বেড়েছে ২৫ লাখ ৯ হাজার ৩৭৬ জন এবং এ সময়ে হিজড়া ভোটার বেড়েছে ২৪০ জন।

যেসব তরুণ-তরুণী ২০২৫ সালের ৩১ অক্টোবরের মধ্যে ১৮ বছর পূর্ণ করেছেন, তারা এই তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছেন, ফলে তারা আগামী জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন। বর্তমান বছরে নির্বাচন কমিশন তৃতীয়বারের মতো ভোটার তালিকা হালনাগাদ করল— প্রথম তালিকা ২ মার্চ, দ্বিতীয়টি ৩১ আগস্ট এবং তৃতীয়টি মঙ্গলবার প্রকাশ করে কমিশন।

২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিল ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। সেই হিসেবে দ্বাদশ সংসদ নির্বাচনের পর ভোটার বেড়েছে ৮০ লাখ ৩ হাজার ৫৫০ জন।

ইসির পক্ষ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে- ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন করার প্রস্তুতি সম্পন্ন করে রাখছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাত সকাল সাড়ে ৮টায়

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তার অধীনস্ত দায়িত্ব বণ্টন

ঈদ যাত্রায় দু-একটি পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়েও কম নিচ্ছে

এক মাসে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করবে এমন সরকার পৃথিবীর ইতিহাসে নেই

জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার: সেতুমন্ত্রী

উপনির্বাচনে প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি

৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঐকমত্য কমিশনে গণভোটের রায় মানবে বলেছিল বিএনপি