হোম > জাতীয়

পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে: সেতুমন্ত্রী

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি বলেন, সরকার পর্যায়ক্রমে তেল সরবরাহ নিশ্চিত করার জন্য তৎপর আছে। আপনারা জানেন, জাতীয় ও আন্তর্জাতিক সংকটে পড়েছে তেল। আমাদের সরকার সর্বাধিক গুরুত্ব দিয়ে জ্বালানি তেলের সংকট থেকে উত্তরণের জন্য চেষ্টা করে আসছে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে পটুয়াখালীর গলাচিপায় লেবুখালী-বাউফল-গলাচিপা-আমড়াগাছিয়া সড়কের ৭০ কিলোমিটার এলাকায় রাবনাবাদ নদীর ওপর ‘রাবনাবাদ সেতু’র নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এসব কথা বলেন মন্ত্রী।

সেতুমন্ত্রী বলেন, ২৫ দিনের একটা সরকার, সবাই যার যার অবস্থান থেকে কাজ করছে। জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে এই চেষ্টা অব্যাহত থাকবে।

তিনি বলেন, রাবনাবাদ সেতু নির্মাণ হলে জনভোগান্তি লাঘব হবে, এলাকার অর্থনীতিতে গতি আসবে, কর্মজীবী মানুষ তাদের উৎপাদিত পণ্য সহজে পরিবহন করতে পারবে এবং উপজেলা থেকে জেলা ও রাজধানীর সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগব্যবস্থা গড়ে উঠবে, যা একটি উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ।

বগুড়ার বাইতুর রহমান মসজিদের উন্নয়নে ২৫ কোটি টাকা বরাদ্দ

নুসরাতই হচ্ছেন সংসদ সদস্য

১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: বাস্তবায়নে চ্যালেঞ্জ দেখছেন বিশেষজ্ঞরা

পশ্চিমবঙ্গে যেই ক্ষমতায় আসুক সম্পর্কে প্রভাব পড়বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ সীমান্তে ‘আরেক কাশ্মীর’ সৃষ্টির শঙ্কা

আইসিটি ট্রাইব্যুনালে মামলার সংখ্যা বাড়লেও ন্যারবিচার বাধাগ্রস্ত হবে না

দুবাইয়ে পলাতক সেই রন হক শিকদারের মৃত্যুর খবর

সিসি ক্যামেরার আওতায় আসছে জাতীয় মহাসড়ক: সড়ক পরিবহনমন্ত্রী

সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগ পল্লী উন্নয়নে নতুন গতি আসবে

দেশের শিল্পখাতকে পুনরুজ্জীবিত করা হবে: বাণিজ্যমন্ত্রী