হোম > জাতীয়

বদলি-পদায়নে লটারি প্রক্রিয়াকে বিতর্কিত করার চেষ্টা দুঃখজনক: গণপূর্তমন্ত্রী

স্টাফ রিপোর্টার

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।

গণপূর্ত অধিদপ্তরে দীর্ঘদিনের বদলি ও পদায়ন-সংক্রান্ত অনিয়ম এবং তদবির বন্ধে স্বচ্ছ ও নিরপেক্ষ লটারি প্রক্রিয়া চালু করা হয়েছে। তবে এ প্রক্রিয়াকে বিতর্কিত করার চেষ্টা কোনো কোনো গণমাধ্যমে দেখা গেছে, যা দুঃখজনক বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।

শনিবার ঢাকায় জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে ‘জাতীয় সাংবাদিক সমাবেশ-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী বলেন, সরকার বা মন্ত্রণালয় কোনো ভালো উদ্যোগ গ্রহণ করলেও অনেক ক্ষেত্রে সংবাদে তার ইতিবাচক দিকগুলো যথাযথভাবে উঠে আসে না। এ বিষয়ে একটি উদাহরণ দিতে চাই। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদপ্তরের বদলি ও পদায়ন নিয়ে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ ও অনিয়মের কথা শোনা যাচ্ছিল। বিষয়টি নিয়ে আমরা অনেক চিন্তাভাবনা করেছি। কীভাবে তদবির ও অনিয়মের সুযোগ বন্ধ করে একটি স্বচ্ছ ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায়, তা বিবেচনা করেই লটারির মাধ্যমে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি বলেন, আমরা চেয়েছি, বদলি ও পদায়নের ক্ষেত্রে কোনো ধরনের ব্যক্তিগত তদবির বা প্রভাব যেন কাজ না করে। এ জন্য সাংবাদিকদের উপস্থিতিতে সম্পূর্ণ উন্মুক্ত পরিবেশে লটারি অনুষ্ঠিত হয়েছে। সেখানে ৪০ থেকে ৫০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। প্রায় ১ হাজার ৫৮৫ জন প্রকৌশলীর বদলি ও পদায়নে এ পদ্ধতি অনুসরণ করা হয়েছে। সব ক্ষেত্রে সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়। কিছু মানবিক বিবেচনার বিষয়ও থাকে। সেসব বিষয়ও আমরা বিবেচনায় নিয়েছি।

তিনি আরো বলেন, বদলি ও পদায়ন বাণিজ্য বন্ধ করতে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় লটারি আয়োজন করা হয়েছে। কিন্তু সেই বদলি ও পদায়ন প্রক্রিয়াকে বিতর্কিত করার চেষ্টা কোনো কোনো গণমাধ্যমে দেখা গেছে। এ ধরনের প্রবণতা সবার জন্যই কষ্টদায়ক।

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেন, গণতন্ত্র, সুশাসন ও জবাবদিহি প্রতিষ্ঠায় স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যমের বিকল্প নেই। সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা, নিরাপত্তা, মর্যাদা ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করা আমাদের সরকারের নির্বাচনি অঙ্গীকার।

তিনি আরো বলেন, সংবাদপত্রের স্বাধীনতা ও গণমাধ্যমের বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও মুক্ত গণমাধ্যম ও স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করেন। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি অসুস্থ, অসচ্ছল ও দুর্দশাগ্রস্ত সাংবাদিকদের সহায়তা করা হচ্ছে।

মন্ত্রী বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আপনারা সরকারের জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সরকারের ভালো কাজগুলোকে উৎসাহিত করতেও ভূমিকা রাখতে পারেন।

সমাবেশে সংস্থাটির বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এআরবি

‘বিএনপির কিছু লোক নিজের শত্রু আ.লীগ নেতাকর্মীদের টাকার বিনিময়ে আশ্রয় দিচ্ছেন’

‘ভাববেন না বিএনপি ভাইসা আসছে, এটা জামায়াত-আ.লীগ না’

অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির সাময়িক বরখাস্ত

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী

বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, সতর্ক থাকার আহ্বান

মধ্যরাত থেকে জাটকা আহরণে ৮ মাসের নিষেধাজ্ঞা শুরু

‘জুলাই সনদের আইনি ভিত্তি নেই, তবে এর রাজনৈতিক সমঝোতার গুরুত্ব আইনি ভিত্তির চেয়ে বেশি’

দেশের স্থিতিশীলতা ও জনগণের কল্যাণ সবার আগে: চিফ হুইপ

পুলিশের উচ্চপদস্থ ৮ কর্মকর্তা স্থায়ীভাবে বরখাস্ত

নিম্নতম মজুরি বোর্ডের প্রজ্ঞাপন রোববার