হোম > জাতীয়

জানা গেল মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত যুবকের পরিচয়

স্টাফ রিপোর্টার

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে এক যুবকের মৃত্যু হয়। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওই যুবকের পরিচয় পাওয়া গেছে। তার নাম আবুল কালাম। তার গ্রামের বাড়ি শরীয়তপুরের নরিয়ায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও জোনের সহকারী কমিশনার (এসি) মো. আক্কাস আলী।

আক্কাস আলী বলেন, নিহতের কাছ থেকে পাসপোর্ট পাওয়া গেছে। এর তথ্য অনুযায়ী, তার বাড়ি শরিয়তপুরের নড়িয়ার ইশ্বরকাঠি। তার জন্ম ১৯৯০ সালে।

এদিকে, দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি সাংবাদিকদের বলেন, নিহতের সব দায়-দায়িত্ব আমরা গ্রহণ করব।

প্রাথমিকভাবে পরিবারকে সহায়তা হিসেবে পাঁচ লাখ টাকা দেওয়া হবে। যদি পরিবারে কর্মক্ষম কেউ থাকে, তাকে মেট্রোরেলে চাকরি দেওয়া হবে।

মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যুর ঘটনায় রোববার দুপুর সাড়ে ১২টা থেকে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়। এতে দুর্ভোগে পড়েন মেট্রোরেলের যাত্রীরা। তবে দীর্ঘ আড়াই ঘণ্টা পর মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত চালু করা হয়।

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানিমন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজুল-মাহফুজ

হজের অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের