হোম > জাতীয়

চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

আমার দেশ অনলাইন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামীকাল মঙ্গলবার বেইজিং সফরে যাচ্ছেন। তিনি ৫ থেকে ৭ মে পর্যন্ত চীন সফর করবেন। বিষয়টি নিশ্চিত করেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। গত ফেব্রুয়ারিতে নির্বাচিত হয়ে বিএনপির সরকার গঠনের পর এটি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম চীন সফর।

চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

বৈঠকে দু’দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দু’দেশের মধ্যে বৈশ্বিক পরিস্থিতি, জ্বালানি সঙ্কট, উন্নয়ন প্রকল্প, বাণিজ্য, বিনিয়োগ, পানি ব্যবস্থাপনায় সহায়তা, প্রতিরক্ষা সহায়তা, রোহিঙ্গা ইস্যু ইত্যাদি বিষয়ে আলোচনা হতে পারে।

একই দিনে চীনের উন্নয়ন মন্ত্রীর সঙ্গেও বৈঠক করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া চীনের কমিউনিস্ট পার্টির উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গেও বৈঠক হবে তার।

বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন অংশীদার হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ চীন। সে কারণেই পররাষ্ট্রমন্ত্রীর এই সফর বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে।

বাংলাদেশ চীনের কারিগরি ও আর্থিক সহায়তায় ‘তিস্তা রিভার কমপ্রিহেনসিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রজেক্ট’ বা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে এই সফরে আলোচনা হতে পারে বলে জানা গেছে। দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের বিষয়টিও আলোচনায় আসতে পারে।

পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।

এমপি

বৃষ্টি হতে পারে সারা দেশে

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান: মাহমুদুর রহমান

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি: মাহদী আমিন

প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে: প্রাণিসম্পদমন্ত্রী

দেশে সারের কোনো ঘাটতি নেই: ত্রাণমন্ত্রী

মহানবীর (সা.) আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

ছয় মাসে চট্টগ্রামে বন্ধ ৫০ কারখানা, কারণ কী

মানদণ্ড পূরণে ব্যর্থ, বাজার থেকে ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করতে ঢাকায় চালু হচ্ছে আলাদা সেন্টার