হোম > জাতীয়

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি-রেজিস্ট্রারের বিরুদ্ধে রুল

হাইকোর্টের নির্দেশ অবমাননা

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ড. মো. আবু হানিফা’র বেতন-ভাতা চালুর বিষয়ে হাইকোর্টের দেওয়া নির্দেশনা অমান্য করায় ভিসি ও রেটিস্ট্রারের ‍বিরুদ্ধে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।

রিটের আইনজীবী বেলায়েত হোসেন জানান, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়টির ভিসি ও রেজিস্টার আদালতের নির্দেশনার পরও উপ-রেজিস্ট্রারের বেতন-ভাতা না দীর্ঘদিন ধরে আটকে রেখেছেন। তিনি জানান, ভুক্তভোগী উপ-রেজিস্ট্রার ড. মো. আবু হানিফাকে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াত-শিবির আখ্যা দিয়ে উপ-রেজিস্টার আবু হানিফাকে চাকরিচ্যুত করে তৎকালীন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এর বিরুদ্ধে তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হলে আদালত তার চাকুরিচ্যুতি অবৈধ ঘোষণা করে । পরবর্তীতে গত বছরের ৭ আগস্ট, উচ্চ আদালতের রায় অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে চাকরিতে পুনর্বহাল করে।

কিন্তু উচ্চ আদালতের নির্দেশনা পাশ কাটিয়ে ‘সিন্ডিকেটের সিদ্ধান্ত’ শর্ত দিয়ে বর্তমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টিকে নিয়ে ধোঁয়াশা তৈরি করছে। পুনরায় যোগদানের পর থেকে তাকে কোনো ধরনের বেতন-ভাতা দেওয়া হচ্ছে না ।

বিষয়টি নিয়ে ভুক্তভোগী আবু হানিফা উচ্চ আদালতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার একটি অভিযোগ দায়ের করেন। তার এ অভিযোগের প্রেক্ষিতে গত ২১ মে আদালত অনতিবিলম্বে তাকে বেতন-সুবিধাদি পরিশোধ করার নির্দেশ দেন। 

আদালতের এ নির্দেশনার পরও বেতন-ভাতা না দেওয়ায় গত ২০ জুলাই বিশ্ববিদ্যালয়টির বর্তমান উপাচার্য প্রফেসর ড. শামুল আলম এবং রেজিস্ট্রার আইয়ুব হোসেনের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না সে বিষয়ে একটি রুল জারি করেন বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত বেঞ্চ।

এ বিষয়ে জানতে চাইলে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শামসুল আলম বলেন, বিষয়টি আমাদের আইন বিশেষজ্ঞরা দেখছেন। তবে উপ-রেজিস্টার যেন জুলুমের শিকার না হন, সেটা আমরা দেখবো।

সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান টুকুর

নাগরিকের গোপন তথ্য বিক্রির অভিযোগে চার পুলিশ গ্রেপ্তার

শিক্ষায় বরাদ্দ বাড়াতে হবে, নিশ্চিত করতে হবে অর্থের সঠিক ব্যয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

‘যারা চলে গেছে, তারা আমাদের জন্য রেখে গেছে বেদনার ভার’

মৌসুমি বায়ুর বিদায়লগ্নে দুই দিন বৃষ্টির আভাস, সাগরে লঘুচাপ

নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ

জ্বালানি তেলের দাম বাড়ার ধাক্কায় আবারো ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি

ইউএনও-উপজেলা প্রশাসকদের জরুরি নির্দেশনা

দেশীয় পণ্যের প্রসারে বিসিক শরৎ মেলা শুরু